পরীর বাসায় রাজ, সম্পর্কের দৃশ্যপট তবে পাল্টাচ্ছে?

আপডেট : ২৯ মে ২০২৪, ০৫:২১ পিএম

শরীফুল রাজ-পরী মণির বিচ্ছেদের প্রায় দুই বছর হয়ে গেল। আলাদা হওয়ার পর সন্তান পুণ্য বড় হচ্ছে পরী মণির কাছেই। সংসারে বিবাদ শুরু হলে একপর্যায়ে মুখ দেখাদেখিও বন্ধ ছিল এই দুই তারকার। এদিকে বিচ্ছেদের পর রাজ চুপচাপ থাকলেও পারিবারিক জীবন নিয়ে মাঝেমধ্যেই কথা বলেন পরী। মধ্যে ছেলের প্রতি দায়িত্ব পালন না করার অভিযোগ তুলেন অভিনেত্রী। এ নিয়ে নেটিজেনরাও রাজের বেশ সমালোচনা করেছেন। মাস দেড় আগেও এক সাক্ষাৎকারে পরী বলেছেন, ‘রাজ আমার কাছে মৃত, ডেড।’

কিন্তু সম্প্রতি রাজ-পরীর সম্পর্কের দৃশ্যপট যেন পাল্টাচ্ছে—ঢালিউডে এমনই গুঞ্জন। ঘনিষ্ঠ সূত্র বলছে, মাসখানেক হলো রাজ নাকি পরীর বাসায় যাতায়াত করছেন। সন্তানকে দেখার জন্য এরইমধ্যে বেশ কয়েকবার পরী মণির বাসায় যাতায়াত করেছেন রাজ।

এ কথা স্বীকার করেছেন পরী মণিও। গণমাধ্যমে তিনি বলেন, ‘অন্য একটি বিষয়ের জন্য সে (রাজ) বাসায় এসেছিল। বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি। আমি দেখা করতেও চাইনি। বাসায়ও আসা মানা ছিল তার। কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে আমার বাসায় এসেছিল। সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল। কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল। কাগজপত্রগুলো আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম। এসে নিয়ে গিয়েছে। বেশ অনেকক্ষণই ছিল। এলে তো আর বের করে দিতে পারি না।’

ছেলের সঙ্গে দেখা হয়েছে কি-না—জানতে চাইলে পরী বললেন, ‘হ্যাঁ, দেখা তো হবেই। তারও তো সন্তান পুণ্য। আমি রান্না করেছিলাম। সবাই মিলে একসঙ্গে খাওয়াদাওয়া করেছি। এই আরকি।’

ছেলের সঙ্গে রাজ-পরী। ছবি: সংগৃহীত

তবে কি দুজনের মধ্যে সম্পর্কের জায়গাটা আগের চেয়ে একটু ভালো হয়েছে—এমন প্রশ্নে পরীর ভাষ্য, ‘ভালো তো হতেই পারত, কিন্তু সেটি মেইনটেইন করেনি রাজ। এই শহরে অনেকেরই তো বিচ্ছেদ হয়েছে, হয়। সন্তানকে ঘিরে কি বিচ্ছেদ বাবা-মায়ের দেখা-সাক্ষাৎ হয় না? কথা হয় না? সন্তানকে ঘিরে সুন্দর সময়ও কাটে না বাবা-মায়ের? কিন্তু রাজের বিষয়টি ভিন্ন। ও বাচ্চাকে সময় দেয়নি। সন্তানের ভরণপোষণের দায়িত্ব নেয়নি। শখ করেও কোনো দিন সন্তানকে খেলনা পর্যন্ত কিনে দিতে দেখলাম না। ঠিকমতো খবরই তো রাখেনি। আমার মনে হয়, সন্তানের মর্মই ও বোঝে না।’

ক’দিন আগে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে রাজকে। কেউ কেউ বলছেন, রাজের প্রতি পরীর মায়া তৈরি হয়েছে। এ বিষয়ে পরী বললেন, ‘মায়া আছে বলেই তো বাসায় ঢুকতে দিয়েছি। হাজার হলেও সে আমার সন্তানের বাবা। তাই বলে সে চাইলেই সব সময় বাসায় আসতে পারবে না। তার প্রতি আমার ঘৃণা থাকতেই পারে। তবে সে যেখানেই থাকুক, ভালো ভালো কাজ করুক, ভালো থাকুক। কারণ, সন্তানের সুন্দর জীবনের জন্য বাবাকেও ভালো থাকতে হয়।’

প্রসঙ্গত, সর্বশেষ অনম বিশ্বাসের পরিচালনায় ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নেন পরী মণি। চলতি মাসের মাঝামাঝিতে বান্দরবানে এর শুটিং হয়। এবার বরিশাল হয়ে দুই-তিনেকের মধ্যেই ঢাকার লোকেশনে শুটিং শেষ হবে সিরিজটির। এটি নির্মিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জন্য।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
চার বছর আগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এক অভিযানে বনানীর নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়েছিলেন চিত্রনায়িকা পরী মণি। এলিট ফোর্স র‍্যাবের পক্ষ থেকে সেই সময় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...
বিশ্বকাপ ফুটবলে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ে উচ্ছ্বাসে ভাসছেন শোবিজ তারকারা। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে বেশ উন্মাদনায় রয়েছেন অনুরাগীরা।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে পদ্মা ট্রেনের টিকিট পরীক্ষকের (টিটিই) কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর