জ্ঞান ফেরেনি অভিনেত্রী সীমানার, কী বলছেন ডাক্তাররা?

আপডেট : ৩০ মে ২০২৪, ০৭:০৭ পিএম

মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মডেল-অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। আজ ১০ দিন হলো জ্ঞান ফেরেনি তাঁর। বর্তমানে আইসিইউ-তে রয়েছেন পর্যবেক্ষণে। শারীরিক অবস্থার বিশেষ কোনো উন্নতি হয়নি।

হাসপাতালে পরিবারের সদস্যদের পাশাপাশি অভিনেত্রীর খোঁজ-খবর রাখছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম। তিনি জানান, বুধবার (২৯ মে) সীমানাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে। নতুন করে কিডনি জটিলতাও দেখা দিয়েছে তাঁর। এর আগে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সার্জারি করা হয়েছিল।

ইনডিপেনডেন্ট ডিজিটালকে নাসিম বললেন, ‘এখানেও আইসিইউ-তে রাখা হয়েছে সীমানাকে। অবস্থা আগের তুলনায় খুব একটা পরিবর্তন হয়নি। ডাক্তাররা কাউন্সেলিং করছেন।’

তিনি আরও বলেন, ‘সীমানার বাবা গতকাল (বুধবার) ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তারা খুব একটা আশার আলো দেখছেন না। এখনও অক্সিজেন সাপোর্ট লাগছে।’

এর আগে অভিনেত্রীর সাবেক স্বামী সংগীতশিল্পী পারভেজ জানিয়েছেন, শারীরিক কিছু সমস্যায় ভুগছিলেন সীমানা। গত ২০ মে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থতার পর সেখানেই চলছিল সীমানার চিকিৎসা। কিন্তু শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে। তাই বুধবার (২৯ মে) অভিনেত্রীকে পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রসঙ্গত, ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করে নিয়েছিলেন সীমানা। এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ তাঁর অভিনীত প্রথম সিনেমা। 

সবশেষ গত বছর ‘রোশনী’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন সীমানা। এটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার।

প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। আগামী ডিসেম্বরেই নাকি তিনি বিয়ে করছেন—এমনটাই জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। সূত্রের দাবি, কালিম্পংয়ে হবে মিমির বিয়ের...
মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতকর্মীদের হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মহিলা মাদরাসার ছাদে খেলাধুলা করার সময় বিদ্যুতায়িত ৫ ছাত্রী দগ্ধ হয়েছে। শনিবার বিকেলে ফতুল্লার কাশিপুর হাজিপাড়া এলাকায় মালেহা মহিলা মাদরাসায় এ ঘটনা হয়। 
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পাখি তাড়াতে আনসার সদস্যের ছোড়া গুলিতে একজন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। শনিবার সকালের দিকে এ ঘটনা ঘটে।
পাকিস্তান ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিরাপত্তা কর্মী নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান এলাকায় এ হামলা হয়। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে...
নরসিংদীর মেঘনা নদী থেকে পুলিশের হারিয়ে যাওয়া ১৬ রাউন্ড ৭.৬২ মিমি গুলি উদ্ধার করেছে বিশেষ বাহিনী এসআরবি-১১ (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন)-এর একটি চৌকস আভিযানিক দল। শনিবার বেলা ১১টা ২০ মিনিট থেকে...
লোডিং...

এলাকার খবর