নিলয়-মাহির ‘জটিল প্রেম’

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

রোমান্টিক কমেডিনির্ভর নাটকে জুটি বেঁধে হাজির হতে যাচ্ছেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। ‘জটিল প্রেম’ শিরোনামে তা পরিচালনা করেছেন মিতুল খান। 

নির্মাতা জানান, নাটকটির গল্পে দারুণ কিছু টুইস্ট রয়েছে। যেখানে দেখা যাবে, রাজুর এলাকার বড়ভাই কাশেম অতিরিক্ত স্বাস্থ্যের অধিকারী। তাই গার্লফ্রেন্ডের সামনে যেতে ভয় পায়। ফোনে কথা বলেই প্রেম চালিয়ে যাচ্ছেন। তবে একদিন প্রেমিকা কেয়া বলে কাশেম যদি দেখা না করে, তাহলে সে আর তার সঙ্গে কথা বলবে না। কাশেম পড়ে বিপদে! সে দৌড়ে আসে রাজুর কাছে। রাজুকে বলে তার হয়ে কেয়ার সঙ্গে দেখা করতে। সে জিম আর ডায়েট করে ফিট হয়ে তারপর কেয়ার সামনে যাবে।

নাটকটির অন্য একটি দৃশ্য। ছবি: নির্মাতার সৌজন্যে

এদিকে, রাজু প্রথমে রাজি হতে চায় না, কারণ তার নিজের প্রেমিকা আছে। বড়ভাইয়ের পীড়াপীড়িতে রাজি হয়। রাজু দেখতে সুদর্শন। প্রথম দেখাতেই কেয়া তাকে পছন্দ করে। এরপর থেকে প্রায়ই রাজুর সঙ্গে দেখা করতে চায়। শপিং করতে যায়, বান্ধবীর জন্মদিন, বিয়ের অনুষ্ঠানে যায়। রাজু যেতে না চাইলেও কাশেম সমস্ত খরচ দিয়ে তাকে জোর করে পাঠায়। এভাবে প্রক্সি দিতে দিতে একসময় কেয়ার প্রেমে পড়ে যায় রাজু। 

অন্যদিকে, কাশেমের স্বাস্থ্যও কমে না বলে সে-ও কেয়ার সামনে যেতে পারে না। কেয়া বিয়ের জন্য চাপ দিতে থাকে রাজুকে। এখন কী করবে রাজু? কেয়াকে বিয়ে করবে নাকি তার আসল প্রেমিকার কাছে ফিরে যাবে? কাশেমের প্রেমেরই-বা কী হবে! 

জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘জটিল প্রেম’। 

বিয়ের সাজে পিস্তল হাতে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ! সোমবার (১০ নভেম্বর) প্রকাশিত নতুন কিছু ছবিতে আরও দেখা গেছে বিয়ের সাজে থাকা ফারিণকে ঘিরে আছেন আরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল...
শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’। এর আগে দীর্ঘ ৮ মাস ধরে দুই...
অতীতের একটি ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা টেনে নেটিজেনদের একাংশ তাঁকে কটূক্তি করছেন। তবে সব সমালোচনার কড়া জবাব দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরী মণি। 
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের...
গত ৫ বছরে অনলাইনে বিজ্ঞাপনে ৮ হাজার ৭৪৪ কোটি ১৯ লাখ ৫ হাজার ৭৩ টাকা খরচ করেছে দেশের তিন বেসরকারি মোবাইল ফোন কোম্পানি। গুগল, ফেসবুক, ইউটিউব, ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম পেয়েছে...
সাফে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচটি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। সে লড়াইয়ে আগের ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ থমাস ডুলি। হামজা তো অধিনায়ক হিসেবে ফিরছেনই, সেই...
বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স পাঁচ বছর থেকে বাড়িয়ে ছয় বছর...
লোডিং...

এলাকার খবর