যশোরে পুলিশের নির্যাতনে নারীর মৃত্যুর অভিযোগ

আপডেট : ০২ জুন ২০২৪, ০৮:০৫ পিএম

যশোরের অভয়নগর পুলিশের মারধরে আফরোজা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ তুলেছেন স্বজনেরা। যশোর জেনারেল হাসপাতালে আনার পর আজ বোরবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবি, মিথ্যা অভিযোগে আটকের পর নির্যাতন করে হত্যা করা হয়েছে আফরোজাকে। তবে পুলিশ বলছে, মাদকসহ আটক ওই গৃহবধূ হৃদ্‌রোগে অসুস্থ হয়ে মারা গেছেন।

আফরোজা বেগম অভয়নগর উপজেলার নওয়াপাড়া মহাশ্মশান নর্থ বেঙ্গল রোডের জলিল মোল্লার স্ত্রী।

আফরোজা বেগমের ছেলে মুন্না মোল্লা বলেন, ‘অভয়নগর থানার এসআই শিলন ও শামছু শনিবার রাত ১২টার দিকে আমাদের বাড়িতে আসে। এরপর নিজেদের কাছে থাকা ইয়াবা ট্যাবলেট দিয়ে আমার মাকে আটক করে। এ সময় ওই দুই পুলিশ কর্মকর্তাসহ আরও কয়েকজন পুলিশ সদস্য আমার মাকে ফ্যানের সঙ্গে চুল বেঁধে ঝুলিয়ে মারধর করে। পরে রাত ১টার দিকে থানায় নিয়ে যায়।’

মুন্না মোল্লা আরও বলেন, ‘সকালে থানায় গিয়ে দেখতে পারি আমার মা খুব অসুস্থ। পুলিশকে অনুরোধ করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা কয়েকটি টেস্ট দিলেও পুলিশ সদস্যরা সেগুলো করতে না দিয়ে ফের থানায় নিয়ে যায়। এরপর আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে (মাকে) যশোর সদর হাসপাতালে নিয়ে আসা হয়। যশোর আসার পথেই মায়ের মৃত্যু হয়।’ 

আফরোজা বেগমের স্বামী জলিল মোল্লা বলেন, ‘কিছু দিন আগে পুরাতন ইজিবাইকটি বিক্রি করি নতুন একটি কিনব বলে। পুলিশ আমাদের ঘরে থাকা ইজিবাইক বিক্রির এক লাখ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। তারা আরও দুই লাখ টাকা দাবি করে। কিন্তু তা দিতে না পারায় পুলিশ সদস্যরা আমার স্ত্রীকে নির্যাতন করেছে। এ ঘটনার বিচার চাই।’

যশোর সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, ‘ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। মৃত্যুকালে তার রক্তচাপ ছিল ২২০/১১০। যা অস্বাভাবিক। ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।’

এদিকে রোববার ময়নাতদন্ত শেষে বিকেল সাড়ে ৩টার দিকে ওই নারীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোরের অভয়নগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম দাবি করে বলেন, ‘১৫ পিচ ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়েছে। তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পুলিশ তার চিকিৎসার ব্যবস্থা করেছিল।’

গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর