বাংলায় নতুন তুর্কি সিরিয়াল ‘ভালোবাসা ফিরে এলো’

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৫:৫০ পিএম

তুরস্কের জনপ্রিয় সিরিয়াল ‘আশ্ক ইয়েনিদেন’। দেশের টিভি চ্যানেলে এবার এটি প্রচারে আসছে ‘ভালোবাসা ফিরে এলো’ নামে। এর কাহিনি আবর্তিত হয়েছে প্রেম-ভালোবাসা ও সম্পর্কের টানাপোড়েনের গল্পে।  
 
সিরিয়ালটি আগামী সোমবার (১ জুলাই) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টায় ও রাত ৯টায় দীপ্ত টিভির পর্দায় প্রচার হবে।

এই তুর্কি ধারাবাহিকের গল্পে দেখা যাবে, সাগরের ত্রাস ‘তেজী শেভকেতের’ মেয়ে যেইনেপ তার বাবার ভয়ে ভালোবাসার টানে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় আমেরিকায়। সেখানে গর্ভে আসে অনাকাঙ্ক্ষিত সন্তান, যাকে পৃথিবীর বুকে আনতে অস্বীকৃতি জানায় তার প্রেমিক। শেষমেশ সব ছেড়ে আদরের সন্তানকে কোলে নিয়ে একাই নিজ দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেয় যেইনেপ। 

তবে আসার পথে প্লেনে তার সঙ্গে পরিচয় হয় ইস্তাম্বুলের স্বনামধন্য শেকেরজিযাদে পরিবারের ছেলে ফাতিহর। পরিবারের নানান স্বপ্ন আর প্রত্যাশার বোঝা থেকে বাঁচার উপায় খুঁজতে থাকা ফাতিহ অনেকটা মরিয়া হয়েই এক অদ্ভুত প্রস্তাব দিয়ে বসে যেইনেপকে। এখান থেকেই শুরু হয় যেইনেপ আর ফাতিহর গল্প। 

ধারাবাহিকটির মূল পোস্টার। ছবি: সংগৃহীত

বাংলায় ডাবিংকৃত সিরিয়ালটিতে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন নাহিদ আখতার ইমু (যেইনেপ), মশিউর রহমান দিপু (ফাতিহ), মোর্শেদ সিদ্দিকী মরু (অ্যারতান), জয়শ্রী মজুমদার লতা (সেলিন), খায়রুল আলম হিমু (ওরহান), সাঈদ সুমন (শেভকেত), রুবাইয়া মাতিন গীতি (মুকাদ্দেস), অশোক কুমার বসাক (ফেহমি), শারমিন মৃত্তিকা (ফাদিক), শফিকুল ইসলাম (মেতে), মেরিনা মিতু (ইয়াদিগার), আইফের (এ্যাথিনা অরোরা তীর্থ), সজিব রায় (কামিল), মো. সাইফুল ইসলাম শিহাব (জেভাত), নাদিয়া ইশবাল (এলিফসু), অরূপ কুন্ডু (মুস্তাফা), শারমিন হায়াৎ দীপা (গুলসুম) ও মির্জা জান্নাতুল আফরিন শ্রাবনী (ইরেম)। 

তানজিনা রহমান বর্ণা ও মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। কণ্ঠাভিনয়ের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন নাহিদ আখতার ইমু ও জয়শ্রী মজুমদার লতা। 

‘ভালোবাসা ফিরে এলো’ ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর রুবাইয়া মাতিন গীতি। প্রযোজনা করেছেন মাসুদ মিয়া। টিভি পর্দা ছাড়াও যেকোনো সময় এটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে, ইউটিউব ও চ্যানেলটির ফেসবুক পেজে।

ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
সাতক্ষীরা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ভিডিও ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাগেরহাটের মোংলায় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠন। এ সময় তারা গাজী নজরুল ইসলামের...
দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট, অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা। আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্য উত্তেজনায় এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। আজ বুধবার এমন চিত্র দেখা গেছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
হাসপাতালে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন ভারতের শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। আর যন্তর মন্তর ছাড়তে নারাজ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
লোডিং...

এলাকার খবর