আজ থেকে চার মহাদেশে তুফান

আপডেট : ২৮ জুন ২০২৪, ১১:২২ এএম

দেশের সীমানা পেরিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনে শাকিব খান অভিনীত ‌‘তুফান’। বাংলাদেশে সাফল্যের পর রায়হান রাফী পরিচালিত ছবিটি আজ ( ২৮ জুন) মুক্তি পাচ্ছে চার মহাদেশে। একযোগে মুক্তি পাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সুইডেন, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন।

এদিকে, অগ্রিম টিকিট বিক্রিতে অস্ট্রেলিয়ার মাটিতে নতুন রেকর্ড গড়েছে তুফান। মুক্তির ১০ দিন আগেই সেখানে ২ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে যায়। ইতিপূর্বে কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে এমনটা দেখা যায়নি।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে তুফান পরিবেশকের দায়িত্বে রয়েছে বঙ্গজ ফিল্মস। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, ‌‘অপ্রতিরোধ্য সাড়া পাওয়ার পরিপ্রেক্ষিতে, বাংলাভাষী থিয়েটারে প্রথম সপ্তাহের প্রায় সমস্ত শোয়ের টিকিট বিক্রি হয়ে গেছে, দ্বিতীয় সপ্তাহের টিকিট শিগগিরই আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে।’

প্রসঙ্গত, তুফান নির্মিত হয়েছে একজন গ্যাংস্টারের গল্পে। ফিকশনধর্মী এ ছবির পটভূমি নব্বই দশকের। দ্বৈত চরিত্রে রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তাঁর বিপরীতে জুটি বেঁধেছেন টলিউডের মিমি চক্রবর্তী ও ঢালিউডের মাসুমা রহমান নাবিলা। আরও রয়েছেন পশ্চিমবঙ্গের রজত গাঙ্গুলিসহ গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর প্রমুখ। পরিচালনা করেছেন রায়হান রাফী।

সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওস লিমিটেড, চরকি ও ভারতের এসভিএফ।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পালকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। কারণ, হঠাৎ করেই নিজের ফেসবুক পেজের কাভার ছবিতে ২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’র পোস্টার যুক্ত করেছেন...
ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীসহ সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
সিলেট বিভাগে নতুন করে হাম রোগী শনাক্ত না হলেও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর...
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ভাড়া বাসা (মেস) থেকে উচ্ছ্বাস কর্মকার নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর