সালমানকে হত্যা করতে ২৫ লাখ রুপির চুক্তি

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০১:১৭ পিএম

মাসখানেক আগে সালমান খানের বাড়িতে হামলার ঘটনা ঘটে। কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুই অজ্ঞাত ব্যক্তি। পরে এই হামলার দায় স্বীকার করে বিষ্ণোই গ্যাং। তাদের ভাষ্য মতে, বলিউড ভাইজানকে হত্যা করাই এই হামলার লক্ষ্য ছিল। এবার সামনে এল নতুন তথ্য। তা হলো সালমানকে হত্যা করতে ২৫ লাখ রুপির চুক্তি করেছিলেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, পাঁচ জন অভিযুক্তের নামে নতুন চার্জশিট পেশ করেছে মুম্বাই পুলিশ। যারা কিনা সালমানকে হত্যার নীল নকশা করেছিলেন। তাদেরকে জেরা থেকেই প্রকাশ্যে আসছে হাড়হিম হওয়া নানা তথ্য।

মুম্বাই পুলিশ জানিয়েছে, এই অভিযুক্তরা বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অন্যান্য অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। চার্জশিটে জানানো হয়, ভাইজানকে হত্যা করতে বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে ২৫ লাখ রুপির চুক্তি হয়েছিল অভিযুক্তদের সঙ্গে। 

জানা যায়, বলিউডের এই সুপারস্টারকে হত্যার পরিকল্পনা হয় ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত। পুলিশি তদন্তে উঠে এসেছে যে, পাকিস্তান থেকে এই গ্যাং বিভিন্ন ধরনের অস্ত্র এনেছে এবং আরও আনানোর পরিকল্পনা ছিল, যারমধ্যে রয়েছে একে৪৭, একে৯২, এম১৬ রাইফেল, তুরস্কের বিখ্যাত জিগানা পিস্তল ইত্যাদি। এই জিগানা পিস্তল দিয়েই ২০২২ সালের ২৯ মে পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যা করা হয়েছিল।

পুলিশ আরও জানিয়েছে, সালমানকে ঘিরে এবার করা হয়েছিল বড় ধরনের ষড়যন্ত্র। তাঁর গতিবিধির ওপর নজর রাখতে নিয়োগ দেওয়া হয়েছিল ৬০-৭০ জনকে। সালমান যেখানে যেতেন সেখানেই তাকে অনুসরণ করত তারা। এ তারকাকে হত্যা করতে যাদের নিযুক্ত করা হয়েছিল তাদের বয়স ১৮ বছরের নিচে। যারা অপেক্ষায় ছিল গুলি চালানোর হুকুম আসার।

উল্লখ্য, গত ১৪ এপ্রিল সালমানের বাড়ির সামনে গুলি চালায় দুবৃর্ত্তরা। এ ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে সাফল্য পায় ভারতীয় পুলিশ। গ্রেপ্তার করে গুলি ছোড়া ওই দুই ব্যক্তিকে। পরে এ ঘটনায় জড়িত আরও দুই জন ধরা পড়ে। এবার গ্রেফতারকৃতদের তালিকায় যোগ হয়েছে আরও একজন।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় পপতারকা ডুয়া লিপা। দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। রোববার (৩১ মে) লন্ডনের ওল্ড ম্যারিলবোন টাউন হলে এক...
অগ্রিম পারিশ্রমিক নিয়েও ‘ডন ৩’ সিনেমা ছেড়ে দেওয়ায় মারাত্মক বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। পরিচালক-প্রযোজক ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত এই ছবির শুটিং শুরুর ঠিক আগেভাগে ঘটে এই ঘটনা।...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর