ভালোবাসার মানুষের সঙ্গে ঝগড়ার পর ভুলেও যেসব কাজ করবেন না

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১২:৫২ পিএম

নিবিড় ভালোবাসা থেকে দু’জন মানুষ সম্পর্কে জড়ায়। কিন্তু প্রকৃতিতে বসন্ত যেমন সব সময় থাকে না, তেমনি সম্পর্কেও টানাপোড়েন চলে। সময়ে অসময়ে সেখানে দেখা দেয় নানান বাঁক। কথা-কাটাকাটি, মান-অভিমান, ঝগড়া, কলহ এসব প্রতিটি সম্পর্কেই হয়ে থাকে। কিন্তু কলহ শেষে যেন তিক্ততার কোনো রেশ না থাকে, সেজন্য উভয়পক্ষের প্রচেষ্টার প্রয়োজন। কেননা, সামান্য ভুল আপনাকে নিয়ে যেতে পারে বিচ্ছেদের পথে। আসুন জেনে নিন এমন কিছু বিষয়, যা ঝগড়ার পর ভুলেও সঙ্গীর সঙ্গে করবেন না, নইলে কিন্তু পস্তাতে হবে- 

কিছুই হয়নি এমন ভাব নেওয়া

অনেকেই ঝগড়ার পর নির্বিকার আচরণ করেন। কিন্তু সঙ্গীর কাছ থেকে দূরে থাকা কিংবা কথা না বলা কোনো সমাধান নয়। এতে সম্পর্কের তিক্ততা আরও বাড়বে। অমীমাংসিত কলহ ভবিষ্যতে আরও মাথচাড়া দিয়ে উঠতে পারে। তাই সম্পর্কের ক্ষেত্রে সেই জায়গাটুকু আপনাদের নিজেদেরই তৈরি করে নিন। যেখানে মন খুলে একে অপরের প্রতি সব অভিযোগ মেলে ধরতে পারেন। 

সঙ্গীকে আঘাত করে কথা বলা

বলা হয়, ‘মুখ থেকে কথা ছুটে গেলে আর বন্দুক থেকে গুলি বের হয়ে গেলে, তা আর ফেরানো যায় না।’ ঝগড়া হয়েছে বলেই মাথা গরম অবস্থায় এমন কিছু বলবেন না, যা সঙ্গীকে আহত করে বা তাঁর মনে গেঁথে যায়। নইলে সঙ্গীর সঙ্গে খারাপ আচরণ করার জন্য আপনি নিজেই একসময় অপরাধবোধে ভুগবেন। 

তৃতীয় ব্যক্তির কাছে সমাধান খোঁজা

ঝগড়ার পর সঙ্গীর সঙ্গে সমস্যা না মিটিয়েই অনেকেই পরিবার বা কাছের বন্ধুবান্ধবের কাছে নিজের যুক্তির স্বীকৃতি খুঁজেন। এতে শুধু সঙ্গীকে অসম্মানই করা হয় না, নিজেদের সম্পর্ককেও ছোট করা হয়। একদিন হয়ত আপনারা দু’জন আবার এক হয়ে যাবেন, কিন্তু সেই ‘তৃতীয়পক্ষ’ ঠিকই আপনাদের সম্পর্কের দোষগুণ বিচার করে যাবেন। যদি একান্তই কারো সঙ্গে আলাপ করতে হয় কিংবা পরামর্শের প্রয়োজন হয়। তবে এমন কারো সঙ্গে আলাপ করুন, যিনি আপনাদের দু’জনেরই খুব কাছের এবং নিরপেক্ষ। 

পুরোনো কথার রেশ টানা 

নিজের যুক্তিকে ওজনদার করতে কেউ যদি ঝগড়ার পর পুরোনো প্রসঙ্গ তুলে এনে সঙ্গীকে অপদস্থ করতে চান, তবে সে ঝগড়া কোনোদিন শেষ হবে না। পুরোনো কথার রেশ টেনে আনা, আপনার এবং আপনার সঙ্গী উভয়ের সমঝোতার সম্ভাবনাকে ম্লান করে দিবে। এতে সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে। 

প্রতিটি সম্পর্কে কলহ শেষে যেন তিক্ততার কোনো রেশ না থাকে, সেজন্য উভয়পক্ষের প্রচেষ্টার প্রয়োজন। ছবি: ফ্রিপিকফেসবুকে স্ট্যাটাস দেওয়া

ঝগড়ার পর মানুষ স্বভাবতই উত্তেজিত থাকেন এবং জীবনের অন্যান্য সকল ‘আপডেটের’ মতো এই একান্ত ব্যক্তিগত ব্যাপারও কেউ কেউ সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মে (ফেসবুক) প্রকাশ করেন। তাঁরা ভুলে যান, চার দেয়ালের বাইরে নিজেদের অভ্যন্তরীণ সীমাবদ্ধতা প্রকাশ করে অন্যের হাসির পাত্র হয়ে গেলেন। এমনকি পরবর্তীতে আপনি সে স্ট্যাটাস মুছে ফেললেও আপনার সম্পর্ক এবং সঙ্গী নিয়ে মানুষের আলোচনা থেমে থাকবে না। এটাই বাস্তবতা।    

শতভাগ দায় চাপানো

ঝগড়া বা কলহের জন্য যেমন দুজন মানুষ দায়ী, ঝগড়া মেটাতেও একইভাবে উভয়ের এগিয়ে আসা উচিত। তা না করে, ঝগড়ার পর সম্পূর্ণ দায় সঙ্গীর ওপর চাপালে তা কখনোই শান্তি বয়ে আনবে না।  ‘তুমি কখনোই আমাকে বুঝতে পারো না’, এভাবে না বলে বরং বলতে পারেন, ‘আমাদের কথাবার্তার সময় যদি তুমি মনোযোগ না দাও, তাহলে আমার নিজের কাছেই হতাশ আর বিষণ্ন লাগে’। দেখবেন বরফ গলবেই।

তথ্যসূত্র- রিডার্স ডাইজেস্ট, প্যারেড ডট কম

ভাঙা সম্পর্কের পরে অনেকেই নতুন কারো সঙ্গে যেতেই চান। মনে হয়, হয়তো এতে ব্যথা কমবে। কিন্তু বাস্তবে রিবাউন্ড সম্পর্ক সঠিক সমাধান নয়। এটি শুধু সাময়িক ভাবে আপনাকে ভালো রাখবে। কিন্তু সত্যিকারের সুখী...
এখনকার শিশুদের কার্টুন অনেকটাই বদলে গেছে। আগের দিনের কার্টুনে গল্প ধীরে ধীরে এগোত। কিন্তু এখন সেই দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে। এখন কার্টুনগুলোতে দেখা যায় উজ্জ্বল রং আর দ্রুত দৃশ্য বদল। সেই সাথে জোরে...
অনেকের জীবনে আগে এমন সম্পর্ক থাকে, যেখানে ঝগড়া, অনিশ্চয়তা বা মান-অভিমানের শেষ থাকে না। তাই পরে যখন শান্ত, স্বাভাবিক একটি সম্পর্কে জড়ান, তখন সেটি অনেক সময় একঘেয়ে মনে হতে পারে। আসলে ঝামেলা না থাকাকে...
সামাজিক মাধ্যমের এই সময়ে তারকা, ইনফ্লুয়েন্সার বা পডকাস্ট হোস্টদের অনেক সময় খুব কাছের মানুষ মনে হয়। প্রতিদিনের ভ্লগ, ইনস্টাগ্রাম স্টোরি বা লাইভ ভিডিওতে তাদের জীবনের নানা মুহূর্ত দেখা যায়। এতে ধীরে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর