কলকাতায় গুটিয়ে গেল ‘তুফান’

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৬:২৭ পিএম

বিশ্বজুড়ে চলছে ‘তুফান’র নানা তাণ্ডব। তবে ভারতে সুবিধা করতে পারল না শাকিব খান অভিনীত চলচ্চিত্রটি। মুক্তির এক সপ্তাহের মধ্যে কলকাতার সব হল থেকে নেমে গেছে সিনেমাটি। 
শহর কলকাতার কাছে দক্ষিণ ২৪ পরগনার একটি হলে কেবল চলছে সিনেমাটি। 

জানা যায়, প্রযোজনা সংস্থা এসভিএফ ভারতের ৪৫টিরও বেশি সিনেমা হলে মুক্তি দেয় চলচ্চিত্রটি। এর প্রায়ই সবই ছিল কলকাতার হল। এখন দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি সিনেমা হলে চলতি সপ্তাহে দেখা যাবে ছবিটি।

পশ্চিমবঙ্গের বিশ্লেষকদের মতে, উৎসব ছাড়া সেখানকার সুপারস্টারই বেশ ধাক্কা খান কলকাতায়। কারণ সেখানে দক্ষিণী ও হিন্দি ছবির দাপট। তাই বাংলাদেশে শাকিব খানের জনপ্রিয়তা আকাশছোঁয়া হলেও কলকাতায় এটি খুব একটা প্রভাব ফেলতে পারেনি।

ছবিটি সব মিলিয়ে আয় ১০ লাখের গন্ডিও পেরোতে পারেনি। এদিকে শুরু থেকেই তুফান নিয়ে আশার পারদ ক্রমশ বাড়িয়েছিলেন ছবির পরিচালক ও প্রযোজকরা। বাংলাদেশে এখন বেশ দাপিয়ে বেড়াচ্ছে সিনেমা।

প্রসঙ্গত, একজন গ্যাংস্টারের গল্পে নির্মিত হয়েছে তুফান। ফিকশনধর্মী এ সিনেমার পটভূমি নব্বই দশকের। দ্বৈত চরিত্রে রয়েছেন শাকিব খান। তাঁর বিপরীতে জুটি বেঁধেছেন টলিউডের মিমি চক্রবর্তী ও ঢালিউডের মাসুমা রহমান নাবিলা। আরও রয়েছেন পশ্চিমবঙ্গের রজত গাঙ্গুলিসহ গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওস লিমিটেড, চরকি ও ভারতের এসভিএফ।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় পপতারকা ডুয়া লিপা। দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। রোববার (৩১ মে) লন্ডনের ওল্ড ম্যারিলবোন টাউন হলে এক...
মুক্তির পরদিনই দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে দ্বিগুণ হলো শাকিব খান অভিনীত ‘রকস্টার’-এর শো। ঈদের দিন (২৮ মে) সিনেমাটির শো ছিল ১৮টি। তবে দর্শক চাহিদায় একলাফে তা আজ ৩৬টি। এদিকে,...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর