জামায়াত-শিবির নিষিদ্ধের পদক্ষেপ শুরু হয়েছে: কাদের 

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৪:০১ পিএম

১৪ দলের সভার সিদ্ধান্ত অনুযায়ী, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের পদক্ষেপ শুরু হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আইনের ফাঁক গলে জামায়াত যেন কোনভাবে পার না পেতে পারে তা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন তিনি। 

আজ মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের যৌথ সভায় এসব কথা জানান কাদের। বলেন, ‘জামায়াত ধর্মের মুখোশ পরা সাম্প্রদায়িক অপশক্তি। বিভিন্ন সময় তাদের নাশকতা, সহিংসতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রমাণিত হয়েছে।’

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর সারাদেশে গ্রেপ্তারের বিষয়ে কাদের বলেন, ‘আমাদের জানা মতে নিরপরাধ কাউকে আটক করা হচ্ছে না। অতি উৎসাহী হয়ে কেউ যেন নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না করে সে নির্দেশ দেওয়া হয়েছে।’

নিরপরাধ শিক্ষার্থীদের আটকের বিষয়ে বিএনপি মহাসচিব নির্লজ্জ মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেন কাদের। তিনি বলেন, ‘মির্জা ফখরুল সাহেবদের কাছে আবার সবাই নিরপরাধ, সবাই অসহায়। তাহলে প্রশ্ন, এই ধ্বংসযজ্ঞ চালালো কারা? কারা অগ্নিসংযোগ করলো? আজকে বাংলাদেশে যে নারকীয় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এগুলো কারা করেছে? আজকে কথায় কথায় সরকার ও আওয়ামী লীগকে দোষারোপ করা হয়। আমি পরিষ্কার বলতে চাই, এই ঘটনাপ্রবাহে আমরা আক্রান্ত, আমরা আক্রমণকারী ছিলাম না। এখন অপবাদ দেওয়া হচ্ছে আক্রান্তদের।’

যারা জুলাই আন্দোলনকে নিজের অর্জন বলে প্রচার করতে চায় তারা পাঁচ আগস্টের আগে পর্যন্ত কোথায় ছিলেন সেই প্রশ্ন তুলেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
২০২৪ সালে কোটা সংস্কারের আন্দোলনে যখন সারা দেশ উত্তপ্ত, তখন ২৮ জুলাই আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় ডিবি হেফাজতে থাকা প্রধান ছয় সমন্বয়ক। নির্যাতনের মুখে জোরপূর্বক এমন ঘোষণার পরপরই...
বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠনক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না। ওখান থেকে আসার কথা বলে নেতা-কর্মীদেরকে বের করবে, আর...
সবকিছুতে দলীয়করণ হলে বিএনপি থেকে জাতীয়তাবাদী শব্দটা বাদ দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 
চলচ্চিত্র নির্মাতা স্যার ক্রিস্টোফার নোলানের সর্বশেষ সিনেমা ‘দ্য ওডিসি’ বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। তবে এই সিনেমা নিয়ে মোটেই সন্তুষ্ট নন একজন—তিনি এমিলি উইলসন
আজ বিকেলে হবিগঞ্জ টাউন হলে অনুষ্ঠিত সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। বক্তব্যে তারা বিএনপি এবং...
সুইজারল্যান্ড-আর্জেন্টিনার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিয়ে বিতর্কের অবসান এখনো হয়নি। বিশ্বকাপ শেষ হলেও এবার যেন আগুনে ঘি ঢেলে দিল আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। আর্জেন্টিনার...
আগামী ১২ আগস্ট আকাশে ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক ঘটনা—পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বিষয়টি জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তবে বাংলাদেশ থেকে সরাসরি এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর