সকালেই দেশ ছাড়েন শেখ হাসিনা, যান দিল্লিতে, এরপর....

আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০৬:৪৩ পিএম

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বোন শেখ রেহানাকে নিয়ে সোমবার সকালেই দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা। এরপর তিনি ভারতে যান বলে জানা যান। ভারতীয় বেশ কয়েকটি সূত্র বলছে, বাংলাদেশ সময় বেলা ১১টা ১৫ মিনিটে দিল্লিতে যান শেখ হাসিনা। এরপর তিনি কোথায় গেছেন তা জানা যায়নি। 

তবে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, শেখ হাসিনাকে নিয়ে হেলিকপ্টার ভারতের আগরতলায়। দেশ ছাড়ার আগে সোমবার সকালে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা। 

বার্তা সংস্থা এএফপি বলছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সোমবার নিজের বাসভবন থেকে সেনা হেলিকপ্টারে করে রওনা দেন হাসিনা। ভারতের আগরতলায় যান। একাধিক মহলের তরফে দাবি করা হয়েছে, ভারতকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছেন হাসিনা। ভারত থেকে ইংল্যান্ডে চলে যেতে পারেন বলে ধারণা।

এরপর বিকেলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে কাজ পরিচালনা করব। ধৈর্য ধরেন, সময় দেন। আমরা সবাই মিলে সব সমস্যা সমাধান করতে সক্ষম হব।’ 

উল্লেখ্য, গত বছর এক বক্তৃতায় শেখ হাসিনা বলেছিলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ কখনো পালিয়ে যায় না।

ফ্যাসিবাদের আমলে নিপীড়নের শিকার শিক্ষকদের সরকার মূল্যায়নের চিন্তা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। আজ বৃহস্পতিবার দুপুরের রাজধানীতে তিনি এ কথা...
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলার বা বিক্রয় প্রতিনিধি হতে পারবেন না; সরকারের এই নীতিমালা বাস্তবায়নে আর বাধা নেই। হাইকোর্টের এক আদেশ বুধবার চেম্বার আদালত স্থগিত করায় নতুন নীতিমালার বাধা কেটে...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সমাঝোতার মতো পরিবেশ তৈরি হয়নি। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, আগে দায় স্বীকার করে তাদেরকে এগিয়ে আসতে হবে। আজ মঙ্গলবার...
দেশের সব শিশুকে প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া গেলে দেশের ভিত্তি আরও মজবুত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের প্রতিভা বিকাশে ২০২৭ সাল থেকে আবারও নতুন কুঁড়ির...
খাগড়াছড়িতে মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ির গভামারা এলাকায় এ...
আসন্ন রমজানকে সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এক...
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির বিরুদ্ধে চালানো অভিযানে ১ হাজার ৮৬০ বিদ্রোহী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি বাহিনী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর