ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০২:২২ পিএম

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ সোমবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

গোপালগঞ্জে কথিত ‘অভিযান বা গণহত্যার’ পরিকল্পনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যকে সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা বলে প্রত্যাখ্যান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধন করেছেন। ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে আজ রোববার সকাল ১১টা ৬মিনিটে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজারে ৯৫ প্লাটুন বিজিবি...
সিলেটের জৈন্তাপুরে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭টি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। আজ সোমবার দুপুর ১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়। দেশের বিভিন্ন...
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
দেশের ওটিটি ইতিহাসে অন্যতম আলোচিত চরিত্র ‘অ্যালেন স্বপন’। ২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজে সর্বপ্রথম এই চরিত্রের দেখা মেলে। চরিত্রটির আকাশচুম্বী জনপ্রিয়তায় নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করেন আলাদা সিরিজ...
লোডিং...

এলাকার খবর