বাড়িঘরে হামলার পর ভাঙচুর করা হয় মন্দিরও

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০১:৫৯ এএম

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৬নং ফরিদপুর ইউনিয়নের গাজীতলা বাজারসংলগ্ন বিপুল চন্দ্র এবং বিনয় দাসের বাড়িঘরে হামলা চালিয়ে মালামাল লুটের পর মন্দিরও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত ৫ আগস্ট বিকেলে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয় ৭ জন।

হামলার শিকার স্থানীয় একটি ইট ভাটার ম্যানেজার বিনয় দাস জানান, দুর্বৃত্তরা সামনের দরজার তালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। এক থেকে দেড়শ লোক দুই দফায় হামলা চালায়।

এতে মন্দির ও ঘরের ভিতরের স্টিলের আলমারিতে থাকা ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ আট লাখ টাকা লুট হয় বলেও অভিযোগ বিনয় দাসের। 

এ ঘাটনায় আহতরা হলো- রিপন চাপরাশি, মধুসূদন দাস, আলামিন হাওলাদার, বিনয়ের স্ত্রী লক্ষ্মী দাস, মুক্ত দাস, রিঙ্কু দাস, মনি দাস। আহাতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। 

বিনয় দাস আরও জানান, দুর্বৃত্তরা তাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ জমির দলিলপত্র নিয়ে যায়। তার অভিযোগ, দুর্বৃত্তরা হলো ওই ইউনিয়নের চেয়ারম্যানের সহযোগী আল আমিন হাওলাদার, শহিদুল হাওলাদার, আসিফ শিকদার, সায়েম শিকদার, রাজিব আকন, ফিরোজ খান, বাসার মৃধা, সাব্বির মৃধা, রফিকুল ইসলাম পাখি, বাদল শেখ। 

বিনয় দাস জানান, বর্তমানে পরিবারের সবাই প্রাণভয়ে বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে রয়েছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রশাসনের কেউ এখন পর্যন্ত তাদের খোঁজ নেয়নি।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
দেশের একমাত্র কয়লাভিত্তিক দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গত দুই দিনে কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট ও ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট...
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জোর করে পদত্যাগ করানোর অভিযোগ উঠেছে। তার কার্যালয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা। মঙ্গলবার বিকেলে উপাচার্য ডা. জাওয়াদুল হক তার বাসভবনের সামনে সংবাদ সম্মেলনে এ...
জয় দিয়ে মেসির বিদায়ী ম্যাচ রাঙাল আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তে। এদিন সব আয়োজনই মেসিকে ঘিরে।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৭৩টি মামলা দায়ের করা হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানকালে জনতার পিটুনিতে নিহত চাঁদপুরের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য আজ...
যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে হামের প্রাদুর্ভাব। এ বছর দেশটিতে হামে আক্রান্ত হয়েছে অন্তত ৩ হাজার ৮শ জন। এরমধ্যে পেনসিলভেনিয়াতেই আক্রান্ত এক হাজার ছাড়িয়েছে। এছাড়া নিউ ইয়র্কে জারি হয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর