যে কারণে ‘আয়নাঘর’ সিনেমা করবেন না কেয়া পায়েল

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৩:১৬ পিএম

শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর গুম-নির্যাতনের প্রেক্ষিতে দেশজুড়ে আলোচনায় আসে ‘আয়নাঘর’। সম্প্রতি ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সেই বন্দিশালা থেকে মুক্তি পান অনেকে। এই ঘটনা নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন ‘ইন্দুবালা’খ্যাত নির্মাতা জয় সরকার। পরিচালক জানিয়েছিলেন সেখানে নায়িকা হিসেবে ভাবছেন কেয়া পায়েলকে। 

ইনডিপেনডেন্ট ডিজিটালকে অভিনেত্রী বললেন, ‘এই সিনেমাটির বিষয়ে আমিও সংবাদকর্মীদের কাছ থেকেই প্রথম শুনেছি। তারা ফোন দিয়ে জানতে চাইছেন। কিন্তু এ বিষয় নিয়ে আমার সঙ্গে পরিচালক বা প্রযোজক কারও আলোচনা হয়নি। এরপর পরিচালককেও নক করে কথা বলেছি। উনি বললেন, আমি অভিনয় করছি, এমনটা কোথাও তিনি বলেননি!’

শেষমেশ তবে কী সিদ্ধান্ত নিলেন জানতে চাইলে তিনি বলেন, ‘না, সিনেমাটি আমি করছি না। আপাতত নাটক নিয়েই ব্যস্ত থাকতে চাই। হয়তো আমার অভিনয় উনার (পরিচালক) ভালো লাগে, তাই বলেছিলেন।’ 

কেয়া পায়েল জানান, আগামী মাসে তিনটি নাটকের শুটিংয়ে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। সব ক’টি নাটক পরিচালনা করবেন ওসমান মিরাজ, সহশিল্পী ফারহান আহমেদ জোভান। দেশে ফেরার পরেই আরও কয়েকটি নাটকের শুটিং করার জন্য শিডিউল দেওয়া আছে পায়েলের।

শোনা যায়, প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার-টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালিত একটি গোপন আটক কেন্দ্র ছিল আয়নাঘর। সেখানে বন্দিদের ওপর চালানো হতো অমানবিক নির্যাতন।

পরিচালক জয় সরকার ছবিটির নামও রেখেছেন ‘আয়নাঘর’। রোববার (১১ আগস্ট) প্রযোজক সমিতিতে এই নাম নিবন্ধন করেন তিনি।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
পবিত্র ঈদুল আজহার আমেজ যখন চারদিকে, তখন সাবেক ফুটবলার কায়সার হামিদের পরিবারে সেই আনন্দ অনেকটা ফিকে। মেয়ে কারিনা কায়সারকে ছাড়া এবারই প্রথম তাঁদের ঈদ কাটছে। সামাজিকমাধ্যমে আজ এক আবেগঘন পোস্টে সেই...
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ মে) রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকার পূর্ব মনিপুরে তাঁর নিজস্ব ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর