গাজী টায়ারে ‘লুটপাটের’ সময় আসা ১৬০ জন নিখোঁজ

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৪:৫২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানার ভয়াবহ আগুনের ঘটনায় ১৬০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের স্বজনরা ফায়ার সার্ভিসের কাছে নাম নিবন্ধন করেছেন।  নিখোঁজদের মধ্যে অনেকেই লুটপাটের সময় কারখানায় যান বলে দাবি প্রত্যক্ষদর্শী ও স্বজনদের।

সাবেক সাংসদ ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তারের পর দুর্বৃত্তরা কারখানাটিতে লুটপাট চালায় এবং এক পর্যায়ে আগুন লাগিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। 

রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রুপসী এলাকায় ওই কারখানায় আগুন লাগার পর ভবনে আগুনে আটকে পড়া ১৪ জনকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কারখানার কর্মকর্তারা বলেছেন, তাদের কোনো শ্রমিক আটকে পড়েছেন এমন কোনো তথ্য নেই।

গাজী টায়ার কারখানার ভয়াবহ আগুনে ১৬০ জন নিখোঁজ রয়েছে দাবি করে ফায়ার সার্ভিসের কাছে নিখোঁজদের নাম নিবন্ধন করেছে স্বজনরা।ছবি: ইনডিপেনডেন্ট 

প্রত্যক্ষদর্শী ও নিখোঁজের স্বজনেরা জানিয়েছেন, গাজী টায়ারের কারখানায় লুটপাট চলাকালে তাদের স্বজনরা এখানে আসেন। গত ১৮ ঘণ্টায় তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।

ঢাকা ফায়ার সার্ভিসের প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম বলেন, ‘আমরা ভেতর থেকে আটকে পড়া ১৪ জন শ্রমিককে উদ্ধার করেছি। তবে, এখন ভিতরে ১৬০ জন আটকা পড়েছে বলে স্বজনদের যে দাবি, সে অনুযায়ী একটি খসড়া তালিকা করেছি। এ মুহুর্তে তা যাচাই-বাছাইয়ের কোনো সুযোগ নেই। স্বজনরা যারা দাবি করছেন তাদের নাম, ঠিকানা লিখে রাখছি।’

এদিকে টানা ১৮ ঘন্টা ধরে জ্বলছে গাজী টায়ার কারখানা। ফায়ার স্টেশনের ১২টি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

এদিকে আগুন নেভাতে দীর্ঘ সময় লাগার কারণ হিসেবে ফায়ার সার্ভিস জানিয়েছে, টায়ার নির্মাণের কাঁচামাল, রাবার কেমিক্যালসহ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দীর্ঘ সময় লাগছে আগুন নিয়ন্ত্রণ করতে।

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলা থেকে মা ও দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুই শিশু সন্তানকে হত্যা করে মা ইতি রানি আত্মহত্যা করেছেন। 
বরগুনার আমতলীতে নির্মাণাধীন একটি ভবনের বন্ধ সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের দাবি, ট্যাংকের ভেতরে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।
নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাসের সঙ্গে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। নিহত জাহানারা ঢাকার...
ঈদের ছুটি শেষে ফেরার পর রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসার সামনে দুই নারীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের উপ কমিশনার মো. ফজলুল করিম আজ বুধবার...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর