মেননকে আরও ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ 

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৫:০৭ পিএম

ছাত্র জনতার গণ আন্দোলনের সময় রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ১০ দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছে পুলিশ। মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করেন। 

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত রিমান্ডের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।  

গত ২২ আগস্ট রাজধানীর গুলশান থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। পরদিন, রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রুবেল হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট সকাল ১১টায় রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা আদাবরের রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এসময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা এতে গুলি চালায়। এ সময় রুবেল গুলিবিদ্ধ হয়ে পরে একটি হাসপাতালে মারা যান। 

এ ঘটনায় গত ২২ আগস্ট আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম। মামলাটিতে রাশেদ খান মেনন ছাড়াও আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। 

অন্যান্য আসামিদের মধ্যে আছেন, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস এবং ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে।

টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৪০) নামের এক সাময়িক বরখাস্ত হওয়া আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সরকারি হাসপাতালে ঢুকে রোগীর রক্তের নমুনা সংগ্রহ করছেন বেসরকারি ডায়াগনস্টিকের কর্মীরা। রাজধানীর মুগদা হাসপাতালের চিত্র এমনই। পরীক্ষার রিপোর্টও হাসপাতালেই দিয়ে যাওয়া হয়। অথচ এসব পরীক্ষা মুগদা...
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী ওরফে বিদিশা এরশাদ জামিনে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।...
হাম ও উপসর্গে মাত্র ৬ মাসেই হাজার মৃত্যুর সাক্ষী হলো দেশ, যাদের প্রায় সবাই শিশু। এর আগে কখনো, ভাইরাসবাহিত এ রোগে এক বছরে এতো মৃত্যু হয়নি। আজ বুধবারও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩ জনের, একদিনে...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৩ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৩ জন। আজ বুধবার এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃত ৩ জনের মধ্যে একজন ঢাকা উত্তর...
যথাযথ তদারকির অভাব আর অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত চট্টগ্রামের চান্দগাঁও কালুরঘাট বেতার কেন্দ্রের পাশে জিয়া স্মৃতি কমপ্লেক্স। এক ছাদের নিচে দেশের সব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও স্থাপত্য নিদর্শন ফুটিয়ে...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর