রাজধানীতে বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসভবনের সামনে ৪ থেকে ৫টি ককটেল বিস্ফোরিত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর কলাবাগানে তাঁর বাসভবনের সামনে ওই ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় সেখান থেকে উদ্ধার করা হয় অবিস্ফোরিত আরও তিনটি ককটেল। যা পুলিশের বোম ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করে।

বিচারক মঞ্জুরুল বাছিদ জুম্মার নামাজের জন্য মসজিদে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় ককটেলগুলো নিক্ষেপ করা হয়। বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় আটক করা হয় চারজনকে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিচারক মঞ্জুরুল বাছিদের ছেলে মাহমুদুল বাছিদ। তিনি জানান, জুমার নামাজের ঠিক আগমুহূর্তে তাদের বাসার সামনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এ ঘটনায় এ পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। 

গাজীপুরের নাওজোড় এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিব নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার...
টঙ্গীর উওরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদী থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয় বলে...
রাজধানীতে জমকালো আয়োজনে ‘বাবুই শিশুসাহিত্য উৎসব ২০২৬’ সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসব হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অন্তত তিন শতাধিক...
ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় লাগা আগুন প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় আগুনে পুড়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।  
২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই যে প্রস্তুত হচ্ছে ব্রাজিল, আনলেত্তির দল ঘোষণা তেমন ইঙ্গিতই দিচ্ছে। এর আগে সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল কোচের ঘোষিত ২৬ সদস্যের দলে ছিল চমকের...
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন।
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশকে আরও তিন বছর সময় দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)। একই সময় পেয়েছে নেপালও।
বিগ বি পরিকল্পনার জাপান–বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে, তৃতীয় কোনো দেশের প্রসঙ্গ আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শুক্রবার প্রধানমন্ত্রীর জাপান...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর