রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের 

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ এএম

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় আরিয়ান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে যাত্রাবাড়ীর  জনপদ মোড়ের মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের আত্মীয় সোহাগ মিয়া বলেন, ‘আরিয়ান ফুটপাতে জুতা বিক্রি করতেন। আজ ভোরে তার ব্যবসার কাজ শেষ করে বাসায় ফিরছিলেন আরিয়ান। পথে জনপদ মোড়ে মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে একটি অজ্ঞাত দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পর স্থানীয় পথচারীরা সোহাগের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে বিষয়টি আমাদের জানায়। পরে ঘটনাস্থল থেকে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও আরিয়ানকে আর বাঁচানো সম্ভব হয়নি।’

নিহত আরিয়ান পটুয়াখালী জেলার বাউফল থানার রামগড় গ্রামের কাদের ভূঁইয়ার ছেলে। তিনি বর্তমানে ঢাকার যাত্রাবাড়ীর নবীনগর মীর হাজিরবাগ এলাকায় বসবাস করতেন।

সোহাগ মিয়া জানান, আরিয়ানের ১ বছর আগে মিম নামের এক মেয়ের সঙ্গে বিয়ে হয়। মিম বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা। সন্তানের মুখ দেখার আগেই ও এইভাবে চলে গেল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে গ্যাস জাতীয় পদার্থ বের হচ্ছে। পাইপের মুখে লাইটার বা দেশলাইয়ের কাঠি ধরিয়ে দিলেই দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে...
পাবনার আতাইকুলায় পুষ্পপাড়া বাজারে মুখোশধারীদের গুলিতে হাটের ইজারাদার আব্দুস সালাম হাজী (৫৫) ও তার সহযোগী রিপন হোসেন (৫০) নিহত হয়েছেন। হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে...
গাজীপুরের টঙ্গীতে মাইক্রোবাসের চাপায় আব্দুল্লাহ আল জাবের (১৭) নামে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার এক ছাত্র আহত হওয়ার ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে ওই মহাসড়কে যান চলাচল...
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরীর দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে সুরতহাল রিপোর্টে উল্লেখ করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তা জানা যাবে তদন্তের...
২০১৯ সালের পর থেকে আফ্রিকায় কূটনৈতিক উপস্থিতি ও বাণিজ্য জোরদারের চেষ্টা করছে রাশিয়া। মস্কোয় তৃতীয় রাশিয়া-আফ্রিকা সম্মেলনে পুতিনের লক্ষ্য, পশ্চিমা প্রভাবের বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা। তবে...
সিরাজগঞ্জের মহাসড়কে পুলিশভ্যানের সামনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিলের ঘটনায় কোনো পুলিশ সদস্যের অবহেলা রয়েছে কিনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে ভ্যানে থাকা...
ইসরায়েলের জাতীয় নির্বাচনে রেকর্ডসংখ্যক আসন পেতে যাচ্ছে আরব দলগুলো। নেতানিয়াহুর লিকুদ পার্টি সংখ্যাগরিষ্ঠতা হারানোর পথে থাকলেও সরকার গঠনের পথ সহজ হচ্ছে না আইজেনকটের জন্যও। এক্ষেত্রে আরব দলগুলোর...
ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আগুন জ্বালানো, ধূমপান, দেশলাই বা লাইটার ব্যবহারসহ অগ্নিসংযোগের ঝুঁকি তৈরি করতে পারে এমন সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে নিরাপদ...
লোডিং...

এলাকার খবর