বডি লোশন কি মুখে মাখা ঠিক?

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩১ এএম

ত্বকের আর্দ্রতা বজায় রাখতে হাতে-পায়ে আমরা প্রায় সকলেই বডি লোশন মেখে থাকি। অনেকে আবার এই বডি লোশনটাই ময়েশ্চারাইজারের মতো করে মুখে নেন। কিন্তু এই চর্চাটা একেবারেই অনুচিত।

মুখের ত্বকে বডি লোশন ব্যবহার না করার তিনটি মূল কারণ জানানো হলো এখানে। 

মুখ ও অন্যান্য অংশের ত্বকের পার্থক্য

আমাদের মুখের ত্বক শরীরের বাকি অংশের ত্বকের চেয়ে আলাদা। অন্যান্য অংশের ত্বক অনেক পুরু এবং তাতে সহজে প্রতিক্রিয়া হয় না। অন্যদিকে মুখের ত্বক পাতলা এবং স্পর্শকাতর। তা ছাড়া মুখের ত্বক সূর্যালোক, দূষণের মতো পরিবেশের ক্ষতিকর উপাদানের সংস্পর্শে তুলনামূলকভাবে বেশি থাকে। ফলে মুখের দরকার বিশেষ যত্ন যা সাধারণ বডি লোশন জোগান দিতে পারে না।

ভিন্ন ফর্মুলেশন

মুখে মাখার ময়েশ্চারাইজার এবং বডি লোশনের ফর্মুলেশন ও টেক্সচার একেবারেই ভিন্ন। ময়েশ্চারাইজার ক্রিমে ত্বকের ধরনের উপযোগী নানারকম অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টস থাকে যা ত্বকের বিশেষ প্রয়োজনগুলো মেটায়। এটি ঘনত্বের দিক থেকে অনেক হালকা। অন্যদিকে বডি লোশনে তৈলাক্ত উপাদান থাকে, যা ত্বককে হাইড্রেটেড (আর্দ্র) রাখলেও মুখের ত্বকের জন্য খুব ভারি।

ত্বকের সমস্যা

ময়েশ্চারাইজারের তুলনায় বডি লোশন অনেক ঘন আর তৈলাক্ত হয়ে থাকে; ফলে ত্বকে চট করে শুষে যায় না। এ জন্য আমাদের লোমকূপগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এতে ব্রণ, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, বলিরেখা, পোরস প্রভৃতি ছোট-বড় সমস্যা দেখা দেয়।

আমাদের মুখের ত্বকের জন্য নন-কমেডোজেনিক পণ্য প্রয়োজন, যা লোমকূপকে বন্ধ করবে না। এ বিষয়টি মাথায় রেখেই মুখের ত্বকে ব্যবহারের জন্য তুলনামূলক পাতলা ও ব্যবহার উপযোগী ময়েশ্চারাইজার তৈরি করা হয়।

মনে রাখবেন, ব্রণ, একজিমা বা অতিরিক্ত সংবেদনশীলতার অসুবিধা থাকলে বডি লোশন মুখে ব্যবহার করা একেবারেই ঠিক হবে না। ত্বকের সঠিক পরিচর্যা ও যত্নের জন্য ত্বকের সাথে মানানসই ময়েশ্চারাইজার বেছে নেওয়া হবে সঠিক সিদ্ধান্ত। 

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর