অবশেষে মুক্তি পাচ্ছে ‘রং ঢং’ 

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪২ পিএম

তিন বছর সেন্সরে আটকে থাকার পর গত বছর আপিলের মাধ্যমে ছাড়পত্র পেয়েছিল চলচ্চিত্র ‘রং ঢং’। এবার এটি আসছে সিনেপর্দায়। আগামী নভেম্বরে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এর নির্মাতা আহসান সারোয়ার। তিনি জানান, আপিল বিভাগের রায়ে শেষ পর্যন্ত গত বছর সেন্সর পায়। নির্মাতা বলেন, ‘একটি দুটি নয়, একাধিক বাধা পেরিয়ে অবশেষে সিনেমাটি দর্শকদের সামনে আনতে পারছি। আমরা শিগগিরই মুক্তির দিনটি ঘোষণা করব।’

সিনেমা প্রসঙ্গে তিনি আরও জানান, এতে প্রধান চরিত্র বা মুখ্য চরিত্র নয়, প্রায় প্রতিটি চরিত্রই প্রাধান্য দেওয়া হয়েছে। চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কিছু নবীনের প্রতারিত হওয়ার ঘটনা নিয়েই এর গল্প এগিয়েছে।

তেমনই একটি চরিত্রে অভিনয় করেছেন ‘মীরাক্কেল’খ্যাত অভিনেতা জামিল হোসেন। যিনি গায়ক হওয়ার জন্য আসেন। কিন্তু এক পর্যায়ে নিঃস্ব হয়ে যান।

জামিল বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে এমন অনেক গল্প আছে। সেগুলোই একই ফ্রেমে দেখা যাবে এ সিনেমার মাধ্যমে।’

বিশেষ দৃশ্যে তারিক ও মুরাদ (চেয়ারে বসা)। ছবি: নির্মাতার সৌজন্যেএ সিনেমায় অভিনয়ে করেছেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফুর রহমান জর্জ, সেরা যামান, ফারুক আহমেদ, স্বাধীন খসরু, ডা. এজাজুল ইসলাম, শবনম পারভিন, প্রাণ রায়, জামিল হোসেন, সোমা ফেরদৌস, সাদাফ, রকিব হোসেন ইভান, মাখনূন, সোহেল মন্ডল, আমিন আজাদ, শামীম হোসেন, অর্ণব খান প্রমুখ। চলচ্চিত্রটিতে সংগীত পরিচালনায় ছিলেন ফুয়াদ নাসের বাবু, শামীম আলম বুলেট, পান্থ কানাই, রোমান্স, তাসনুভ। এ ছাড়া এ সিনেমার দুটি গান ইতিমধ্যে ইউটিউবে মুক্তি পেয়েছে। 

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
লোডিং...

এলাকার খবর