শাপলা ডাঁটা হৃদরোগের ঝুঁকি কমায়

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১০:০৮ এএম

শাপলা ডাঁটা থেকে পর্যাপ্ত পরিমাণে ফাইবার হজম শক্তি বাড়ায়। ছবি: শমিতা গোপাল হালদারশাপলা একটি অজরায়ুজ উদ্ভিদ অর্থাৎ এর কাণ্ড ও মূল পানিতে নিমজ্জিত থাকে। পাতাগুলো আংশিকভাবে নিমজ্জিত। এই উদ্ভিদ প্রায় ৩০০ খ্রিষ্টপূর্ব পুরোনো। সারা বিশ্বে প্রায় ৩৫ প্রজাতির শাপলা আছে। বাংলাদেশে তিন রঙের শাপলা পাওয়া যায়, যেমন—সাদা শাপলা, লাল শাপলা, নীল শাপলা। এর মধ্যে সাদা শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। শাপলা সাধারণত স্রোতবিহীন জলাশয়ে জন্মে। এর মূল জলাশয়ের নিচে কাদার মধ্যে ডুবে থাকে। জলাশয়ের পানি বাড়লে এর ডাঁটাও বাড়তে থাকে।

সাদা শাপলা মূলত এশিয়ার প্রজাতি। সাদা শাপলার বৈজ্ঞানিক নাম: Nymphaea nouchali, এটি বাংলাদেশের জাতীয় ফুল

বর্ষাকালে প্রায় সব জায়গায় খাল-বিল, পুকুরে শাপলা পাওয়া যায়। পানিতে থাকা শাপলার সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। আবার একইভাবে পানি থেকে তুলে শাপলা ফুলের লম্বা ডাঁটা সবজি হিসেবে খাওয়া যায়। গ্রামের মতো শহরেও শাপলা ডাঁটার জনপ্রিয়তা বেড়েছে তাই তুলনামূলক কম দামে বর্ষাকালে বাজারে পাওয়া যায় শাপলা ডাঁটা।

এতে রয়েছে পানি, ফাইবার, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন ও মিনারেলস এবং প্রচুর অ্যান্টি–অক্সিডেন্ট। ভিটামিন ও মিনারেলসের মধ্যে রয়েছে ভিটামিন-বি, ভিটামিন-সি, ফসফরাস, ক্যালসিয়াম আয়রন ইত্যাদি উপাদান। প্রতি ১০০ গ্রাম শাপলার লতায় রয়েছে খনিজ পদার্থ ১.৩ গ্রাম, আঁশ ১.১ গ্রাম, খাদ্যপ্রাণ ১৪২ কিলো, ক্যালোরি-প্রোটিন ৩.১ গ্রাম, শর্করা ৩১.৭ গ্রাম, ক্যালসিয়াম ৭৬।

লাল রঙের শাপলা ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। শাপলার ফুল থেকে আলুর মতো বড় বড় ফল হয় যাকে স্থানীয় ভাষায় ড্যাপ বলে। এ ফল থেকে খই ও মোয়া তৈরি করা হয়। নিয়মিত খাদ্য তালিকায় শাপলার ডাঁটা রাখা যায় যা পুষ্টিকর, তুলনামূলক সহজলভ্য ও কম দামি।

শাপলা ডাঁটায় থেকে পর্যাপ্ত পরিমাণে ফাইবার হজম শক্তি বাড়ায় এবং অন্ত্রের জন্য প্রয়োজনীয় উপাদান এবং ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। শাপলার ডাঁটায় আরও রয়েছে ভিটামিন সি। যা একটি গুরুত্বপূর্ণ অ্যান্টি–অক্সিডেন্ট ও শরীরের রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এছাড়া শাপলাতে আছে গ্যালিক এসিড নামক এনজাইম, যা ক্যানসার প্রতিরোধে সহায়তা করে।

শাপলা ডাঁটাতে থাকা ভিটামিন বি১ শরীরের কার্বোহাইড্রেটকে শক্তি হিসেবে ব্যবহার করতে সাহায্য করে। এটি গ্লুকোজ বিপাকের জন্য প্রয়োজনীয়। শাপলা ডাঁটার পুষ্টি উপাদানগুলো ইনসুলিনের স্তর স্থিতিশীল রেখে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে।

ভিটামিন বি৭ বা বায়োটিন একটি পানিতে দ্রবণীয় ভিটামিন। এটি শরীরের বিপাক এবং কার্যক্ষমতার উন্নতি ঘটায়। শাপলা ডাঁটা থেকে শরীরের জন্য প্রয়োজনীয় এই বায়োটিন পাওয়া যায়। যা চুল ও নখের সৌন্দর্য বজায় রাখতেও ভূমিকা রাখে শাপলা ডাঁটা। নিয়মিত এ সবজি খেলে চুল হবে প্রাণবন্ত এবং মসৃণ। নিয়মিত শাপলা ডাঁটা খেলে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়। এটি ত্বকের কোষগুলোকে হাইড্রিয়েটিং এবং স্বাস্থ্যকর করে তোলে।

শাপলা ডাঁটাতে রয়েছে একটি বিশেষ উপাদান ফ্লেভনল গ্লাইকোসাইট। এটি মাথার রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং মাথা ঠান্ডা রাখতে সহায়তা করে ও স্নায়ু, পেশী, হার্টের কার্যক্রমে ও হৃদরোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যকৃতের সুরক্ষায় ভূমিকা রাখে শাপলা ডাঁটা। এছাড়া অ্যাসিডিটি, রক্ত আমাশয়, চুলকানি ইত্যাদি প্রকৃতির রোগ প্রতিরোধ হয় শাপলা ডাঁটা খেলে। শাপলা ডাঁটাতে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায়। ক্যালসিয়াম হাড়, দাঁত মজবুতসহ নানাবিধ কাজ করে থাকে।

লেখক: নিউট্রিশন অফিসার, ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ১ হাজার ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর