যেসব খাবার খালি পেটে খাবেন না

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৯ পিএম

আমাদের সুস্থতার জন্য সকালের খাবার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ দীর্ঘসময় রাতে ঘুমানোর পর, সকালে পেট পুরোপুরি খালি থাকে। তাই খালি পেটে মন যা চায়, তাই খাওয়াটা সুস্বাস্থ্যের লক্ষণ না। সকালবেলা ছাড়াও দিনে বা রাতে খালি পেটে খাওয়ার বিষয়ে সর্তক হওয়া প্রয়োজন। তা না হলে অসময়ে দেখে দিতে পারে বিভিন্ন রোগের প্রার্দুভাব। 

এমন কিছু খাবার আছে, যা খালি পেটে খেলে অ্যাসিডিটি বা বদহজমের সমস্যা বাড়তে পারে। এতে সারাদিন আপনার অস্বস্তি বোধ হতে পারে। তাই সকালবেলা ছাড়াও অন্যান্য সময়ে খালি পেটে এমন কোনো খাবার খাবেন না, যেসব খাবারে আপনি খুব সহজেই পেটের পীড়ায় ভুগতে পারেন।

আসুন জেনে নিন, খালি পেটে কোন কোন খাবার খাবেন না—

১. খালি পেটে কফি পান করলে শরীরে বিরূপ প্রভাব পড়তে পারে। কফিতে থাকে ক্যাফেইন, যা অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে তুলতে পারে। তাই খালি পেটে কফি পান না করে, সকালের নাস্তা খাওয়ার কিছুক্ষণ পর কফি বা চা পান করতে পারেন।

২. অতিরিক্ত মসলাযুক্ত খাবার ভুলেও খালি পেটে খাওয়া যাবে না। মসলাযুক্ত খাবার খেলে পেটে গ্যাস সৃষ্টি করে। এতে বদহজমসহ আরও অনেক সমস্যা স্বাস্থ্যঝুকিঁর কারণ হতে পারে।

৩. পাকস্থলীর সমস্যা থেকে দূরে থাকতে খালি পেটে লেবুজাতীয় ফল মোটেও খাবেন না। এসবের মধ্যে রয়েছে কমলা, জাম্বুরা, মাল্টা। খালি পেটে লেবুজাতীয় ফল খেলে পেটের গণ্ডগোল বাড়াতে পারে। তাই এসব খাবার বাদ দেওয়া প্রয়োজন।

৪. দুগ্ধজাত খাবার খালি পেটে খাওয়া উচিত না। দুধের তৈরি খাবারে থাকে ল্যাক্টিক অ্যাসিড। এর ফলে খালি পেটে দুধের তৈরি খাবার খেলে, ল্যাক্টিক অ্যাসিডের ব্যাকটেরিয়া পাকস্থলীর অ্যাসিডের সংস্পর্শে এসে মারা যায়। ফলে দুগ্ধজাত খাবার খাওয়ার ফলে দেখা দিতে পারে অ্যাসিডিটির সমস্যা।

৫. কোমল পানীয় পান করা আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাড়িয়েছে। কিন্তু এই অভ্যাসটি আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর, তা আমরা কল্পনাও করতে পারি না। অনেকেই আছেন যারা যে কোনো সময় কোমল পানীয় পান করতে পছন্দ করেন। খালি পেটে কোমল পানীয় পান করা মোটেও স্বাস্থ্যকর বিষয় না। খালি পেটে কার্বোনেটেড ড্রিংকস পান করলে অ্যাসিডিটির সমস্যার পাশাপাশি বমি হতে পারে। আবার পেটের ব্যথাও শুরু হতে পারে।

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
তাপপ্রবাহ এখন আর হঠাৎ করে আসে না। বরং আগেভাগেই শুরু হয়। আর দীর্ঘ সময় ধরে থাকে। এতে সাধারণ মানুষ যেমন কষ্টে পড়ে, তেমনি হৃদরোগীদের জন্য ঝুঁকি আরও বেশি। চিকিৎসকেরা বলছেন, এই সময়টায় সামান্য অসতর্কতাও...
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ৪২ বছর বয়সী রেজওয়ান পারভেজ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তিনি গিয়েছিলেন মাত্র কয়েক মাস আগে। রিপোর্টে সবকিছুই ছিল স্বাভাবিক। ইসিজি ঠিক, কোলেস্টেরলও নিয়ন্ত্রণে।...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর