যে ভয়ানক রোগে রক্তে সব ধরনের রক্তকোষ কমে যায়

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১০:৪৫ এএম

অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া একটি রোগ, যেখানে অস্থিমজ্জার কোষগুলি যথেষ্ট পরিমাণে নতুন রক্তকোষ (লোহিত, শ্বেত রক্ত কণিকা ও অণুচক্রিকা) উৎপাদন করে না, ফলে রক্তে এই কোষগুলির স্বল্পতা দেখা যায়। সাধারণত রক্তশূন্যতা বলতে কেবল লোহিত রক্তকণিকার অভাব বোঝালেও, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় তিন ধরনের রক্তকোষের (লোহিত, শ্বেত রক্ত কণিকা ও অণুচক্রিকা) উৎপাদনই হ্রাস পায়।

এটি কৈশোর ও কুড়ি বছরের লোকদের মধ্যে বেশি দেখা যায়, তবে বয়স্কদের মধ্যেও এটি সাধারণ। এটি বংশগতি, রোগ প্রতিরোধ ক্ষমতা বা রাসায়নিক, ঔষধ বা তেজস্ক্রিয় বিকিরণের সংস্পর্শের কারণে ঘটতে পারে। তবে প্রায় অর্ধেক ক্ষেত্রে এর কারণ নিরূপণ করা যায়নি।

অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার কারণ

১. অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার প্রাথমিক কারণ হলো অস্থিমজ্জা স্টেম কোষকে আক্রমণ করে ইমিউন সিস্টেম। এতে অস্থিমজ্জার কোষগুলি যথেষ্ট পরিমাণে নতুন রক্তকোষ (লোহিত, শ্বেত রক্ত কণিকা ও অণুচক্রিকা) উৎপাদন করতে পারেনা।

২. বিভিন্ন ক্ষেত্রে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এর কারণ চিহ্নিত করা যায়না।

৩. বিভিন্ন শিল্পে বা কৃষিকাজে ব্যবহৃত কিছু রাসায়নিক, কীটনাশক, সলভেন্ট (যেমন- অর্গানো ফসফেট কমপাউন্ড)-এর জন্য অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া দেখা দিতে পারে।

৪. সাইটোটক্সিক জাতীয় ওষুধ যেমন ফিনাইটোইন, ক্লোরাম ফেনিকল, বেঞ্জিন, ইত্যাদি কারণেও এই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে।

৫. তেজস্ক্রিয় বিকিরণ হয় এমন যন্ত্র বা পদার্থের কাছাকাছি অরক্ষিত অবস্থায় কাজ করলে হতে পারে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া।

৬. সাইটোমেগালভাইরাস, এপস্টাইন-বার, পারভোভাইরাস বি-১৯, হেপাটাইটিস-বি ভাইরাস এবং এইচ আই ভি ভাইরাস থেকেও হতে পারে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া।

৭. অটোইমিউন ডিজিজ-এর কারণেও হতে পারে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। এক্ষেত্রে দেহের রোগ প্রতিরোধী ক্ষমতা বোন ম্যারো বা অস্থিমজ্জাকে ধ্বংস করতে থাকে।

অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার লক্ষণ

আক্রান্ত রোগীর শরীরে লোহিত রক্তকণিকার স্বল্পতার কারণে ক্লান্তি, অবসাদগ্রস্ততা, বুক ধড়ফড় করা, চোখে ঝাপসা দেখা, মাথা ঘোরা, মাথা ধরা, ক্ষুধামন্দা, চোখ, হাত-পা, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া ইত্যাদি উপসর্গে ভুগতে পারেন। শ্বেত রক্তকণিকার স্বল্পতায় আক্রান্ত রোগী বিভিন্ন ব্যাকটেরিয়া ও ভাইরাস সংক্রমণে ভুগতে পারেন। আর অণুচক্রিকার অভাবের কারণে রোগীর নাক ও মুখ থেকে অনাকাঙ্ক্ষিত রক্তপাত, ক্ষত, ত্বকে ছোট-ছোট র্যাশ ইত্যাদি দেখা দিতে পারে।

 লেখক:  জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, মহাব্যবস্থাপক (মেডিকেল সার্ভিসেস), এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ১ হাজার ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর