হিযবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী গ্রেপ্তার 

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৪:২৩ পিএম

নিষিদ্ধ ঘোষিত ধর্মভিত্তিক সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ তথ্য নিশ্চিত করে। 

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের  মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। ভোরে সিটিটিসি ইউনিট বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া পল্লবী ও খিলগাঁও থানার আরও দুটি মামলার এজাহারভুক্ত আসামি।’ 

২০০৯ সালের ২২ অক্টোবর জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় ধর্মভিত্তিক এ সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, দীর্ঘদিন থেকে সংগঠনটির কার্যক্রম পর্যবেক্ষণের পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়। তুরস্কসহ বেশ কয়েকটি দেশে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার কারণে সংগঠনটি নিষিদ্ধ রয়েছে।

নিষিদ্ধ হওয়ার পর থেকে গোপনে কার্যক্রম পরিচালনা করে আসছিল সংগঠনটি। তবে গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকটা প্রকাশ্যে আসে তারা। প্রকাশ্য কর্মকাণ্ড চালাতে দেখা যায় তাদের। 

গত ৯ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলনও করে হিযবুত তাহরীর। তাদের প্রকাশ্য তৎপরতা নিয়ে সমালোচনা হলে গত ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম জানান, হিযবুত তাহরীরের মতো বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তৎপরতা পুলিশের নজরদারিতে আছে। 

আইজিপি বলেন, ‘হিযবুত তাহরীর জঙ্গি সংগঠন। সে ব্যাপারে আমাদের মামলা হয়েছে। আমাদের গ্রেপ্তার অভিযান চলছে, চলবে। জঙ্গির ক্ষেত্রে আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।’ 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, গত ১৫ জানুয়ারি হিযবুত তাহরীরকে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করে যুক্তরাজ্য। জার্মানি, পাকিস্তান, মিশর এবং মধ্য এশিয়া ও আরব বিশ্বের কয়েকটি দেশেও এটি নিষিদ্ধ। 

ইসলামি খেলাফত প্রতিষ্ঠার দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে লেবাননভিত্তিক সংগঠনটি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়। যুক্তরাজ্য ও পশ্চিমা আরও কিছুসহ ৩২টি দেশে এটির কার্যক্রম রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি। আজ সোমবার ঢাকায় এ সাক্ষাতে নারী ও কন্যাশিশুর কল্যাণ, নিরাপত্তা ও...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে ঐতিহাসিক সার্বভৌমত্ব র‌্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে...
জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ
কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন হয়েছে। এতে বাদ দেওয়া হয়েছে জাতীয় চার নেতার নাম। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখার সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে...
আগামী ডিসেম্বর মাসে মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর প্রথম কয়েকটি ফ্লাইট চালু করার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ২৮৪ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ...
জামালপুরে কৃষি জমির উর্বরতা কমে যাওয়ায় উৎপাদন নিয়ে বিপাকে কৃষকরা। অতিরিক্ত সার, কীটনাশক দিতে হচ্ছে, বাড়ছে সেচের খরচও। সে তুলনায় মিলছে না কাঙ্ক্ষিত ফলন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে...
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় সরকারি সার বিতরণের সময় হট্টগোল ও ভাঙচুর করে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘরে এ ঘটনা হয়।
বরিশাল নগরীতে প্রায় ৭ লাখ মানুষের সুরক্ষায় জনবল সংকটে মেট্রোপলিটন পুলিশ। ৩৭৪ জন নাগরিকের নিরাপত্তায় রায়েছেন একজন পুলিশ সদস্য। আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়াতে বিএমপিতে আরও ৪টি থানা ও ৩টি ফাঁড়ির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর