জেনজিদের পছন্দ ড্রপড শোল্ডার টি-শার্ট

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৮:৫৭ পিএম

সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় ফ্যাশনেও। একুশ শতকের ট্রেন্ডে এখন যেমন রাজত্ব করছে জেনজিদের ফ্যাশন। ১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতর যাদের জন্ম, তারাই হলেন জেনজি। 

মিনিমাল, লিঙ্গনিরপেক্ষ, ওভার সাইজড ও আরামদায়ক- বর্তমানে জেনজিদের স্টাইলের সঙ্গে এই শব্দগুলো জড়িয়ে আছে। ইউনিসেক্স বা লিঙ্গ নিরপেক্ষ পোশাকের ধারা প্রচলনকে চলতি ফ্যাশনের অন্যতম মাইলফলক বলে মনে করে থাকেন ফ্যাশন বিশেষজ্ঞরা।

পাশাপাশি এখনকার তরুণেরা ফ্যাশনের ক্ষেত্রে আরাম আর স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দেয়। মিলেনিয়াল যুগের স্কিনি প্যান্টস, বডিকন আর হাইওয়েস্ট জিন্সের পরিবর্তে তাই তাদেরকে নিজেদের শরীরের মাপের চেয়েও বড় (ওভারসাইজ) আর ঢিলেঢালা পোশাকে ঘুরতে দেখা যায়। সে ধারায়ই আটসাঁট টিশার্টের চল উঠে গিয়ে তরুণ-তরুণীদের মধ্যে এখন তুমুল জনপ্রিয়তা পেয়েছে ড্রপ শোল্ডার স্টাইল।

ঢিলেঢালা ফিটিং এবং লম্বা হাতার এই স্টাইলকে ব্যাগি-ফিটও বলা হয়। ব্যাগি ফিটের ক্ষেত্রে ডিফাইনড ওয়েস্টলাইন বা কোমরের জন্য নির্ধারিত কোনো মাপ থাকে না। হাতা দুটিও বড়সড় হয়ে থাকে, এবং হাতার শেষে চওড়া কাফ থাকে।

সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, টিশার্টের আর্মহোল পজিশন শোল্ডার তথা কাঁধের পরিবর্তে আর্ম বা বাহুর ওপর পড়ে থাকে; সেখান থেকেই ফ্যাশনের এ ধারার নাম হয়েছে ‘ড্রপড শোল্ডার’।

টিশার্টে ফুটিয়ে তোলা হচ্ছে মজার আর অভিনব সব নকশা। ছবি ইনায়া ফ্যাশনের ফেসবুক পেজ থেকে নেয়া    ড্রপ শোল্ডার শার্ট বা টিশার্টের সঙ্গে ঢোলা জিন্স আর স্নিকার্সে দারুণ স্মার্ট লাগে। তবে একেবারেই ক্যাজুয়াল ধাঁচের এ পোশাক আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠানের জন্য মানানসই নয়।

সাধারণত যে সাইজের পোশাক ব্যক্তি পড়ে থাকেন, ড্রপ শোল্ডারের ক্ষেত্রে তাঁর চেয়েও অন্তত এক সাইজ বড় পোশাক বাছাই করা উচিত। শরীরের গড়ন যেমনই হোক, এই স্টাইল মানিয়ে যায় সবাইকে। 

তরুণ প্রজন্মের কাছে টি-শার্ট এখন শুধু ক্যাজুয়াল পোশাক হিসেবে নয়, বার্তাবাহক হিসেবে তুলে ধরা হচ্ছে। অভিনব সব ডিজাইন ও স্টাইলের পাশাপাশি এতে ফুটিয়ে তোলা হচ্ছে যাপিত জীবনের যাবতীয় সুখ-দুঃখ, প্রিয় কার্টুন চরিত্র, প্রতিবাদ, সংলাপ প্রভৃতি। 

ড্রপ শোল্ডার স্টাইলের টিশার্টের বিকিকিনি শুরুতে প্রায় পুরোটাই ছিল অনলাইননির্ভর। কাস্টমাইজড বা ক্রেতার ইচ্ছেমতো নকশায় পরিবর্তন আনার সুযোগ থাকায় এই ট্রেন্ড তরুণেরা দ্রুত লুফে নেয়। তবে এখন মার্কেটগুলোতেও ড্রপ শোল্ডার টিশার্ট, টপস, শার্ট বেশ চলছে। দোকানিরা শার্ট বা টপসের সাথে প্যান্ট মিলিয়ে সেট হিসেবেও দেদার বিক্রি করছেন।    

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর