বাসা থেকে কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১২:৩১ পিএম

রাজধানীর রামপুরায় বাসা থেকে ৯০ এর দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে রামপুরা থানা ও শিল্পীর এক ঘনিষ্ঠজন।

শনিবার (১৯ অক্টোবর) নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

সংগীত পরিচালক সুমন সাহা ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘মনি কিশোরের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসাতে পাশের প্রতিবেশী পুলিশকে খবর দেয়। এরপর খবর পেয়ে গলিত অবস্থায় মনি কিশোর মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে ৩ থেকে ৪ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে।’

মনি কিশোর পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। রেডিও, টিভির তালিকাভুক্ত শিল্পী হলেও গান গেয়েছেন অল্প। সিনেমায়ও তেমন গাননি। মূলত, অডিওতে চুটিয়ে কাজ করেছেন।

তাঁর জনপ্রিয় গানের মধ্যে ‘কী ছিলে আমার’, ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’ ইত্যাদি উল্লেখযোগ্য। তাঁর সবচেয়ে শ্রোতৃপ্রিয় গান ‘কী ছিলে আমার’ তারই সুর করা, তারই লেখা। ২০টির মতো গান লিখেছেন ও সুর করেছেন মনি কিশোর।

প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি, তথা বিজেপি। হাওড়ার শিবপুর আসন থেকে এই দলের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জনপ্রিয় টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। নবনির্বাচিত এই...
পহেলা বৈশাখকে ঘিরে একাধিক বিশ্ববিদ্যালয় আয়োজিত তিনটি কনসার্টে গান শোনাবে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। তাঁদের পরিবেশনায় থাকছে ‘যাদুর শহর’, ‘আহারে জীবন’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ অসংখ্য জনপ্রিয় গান।...
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানাপ্রান্ত থেকে নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে আসা যাত্রাদলগুলোর অংশগ্রহণে গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল বিজয়ের...
পর্দা নামল দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র আয়োজন ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবার এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে কিরগিজস্তানের ‘কুরাক’। ‘নান্দনিক চলচ্চিত্র,...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর