দাম কমল আইফোন ১৫ এর

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১২:০৪ পিএম

আইফোন ১৬ নিয়ে আইফোনপ্রেমীদের নানা আলোচনা-সমালোচনার মাঝেই জানা গেল আইফোন ১৫ এর দাম কমেছে। সেপ্টেম্বরে আইফোন ১৬ বাজারে আসার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে নতুন সিরিজের আইফোন। তবে ভারতের বাজারে আসন্ন দীপাবলি উৎসবকে সামনে রেখে এবার আলোচনায় উঠে এসেছে আইফোন ১৫ সিরিজের প্রো ও প্লাস এই মডেল দুটি। কেননা ভারতের জনপ্রিয় ই-কমার্স মার্কেটপ্লেস ফ্লিপকার্ট আইফোন ১৫ প্রো ও প্লাস মডেলে দিচ্ছে বড় অঙ্কের মূল্যছাড়সহ বিভিন্ন অফার।

ফ্লিপকার্টের ১০ দিনব্যাপী ‘দীপাবলি সেল’ শুরু হয়েছে আজ (১০ অক্টোবর) থেকে। প্ল্যাটফর্মটির এই সেল উৎসবের অংশ হিসেবেই আইফোনের প্রো ও প্লাস মডেল দুটিতে মিলছে বিশেষ এই মূল্যছাড়।

আইফোন ১৫ প্লাস মডেলে মূল্যছাড়ের অফার
গত বছর বাজারে আসার পর আইফোন ১৫ প্লাসের দাম ছিল ভারতীয় মুদ্রায় ৮৯,৯০০ রুপি। গত মাসে আইফোন ১৬ সিরিজ উন্মোচনের পর ১৫ প্লাসের দাম স্থায়ীভাবে ১০ হাজার রুপি কমিয়ে আনা হয় ৭৯,৯০০ রুপিতে। বর্তমানে ‘দীপাবলি সেল’ উপলক্ষ্যে ফ্লিপকার্ট ১৮ শতাংশ মূল্যছাড় দিয়ে ফোনটি অফার করছে ৬৪,৯৯৯ রুপিতে।

অবশ্য আকর্ষণীয় অফারের এখানেই শেষ নয়। বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারে মিলছে অতিরিক্ত মূল্যছাড়। এই যেমন স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) এর ক্রেডিট কার্ড ব্যবহার করলে গ্রাহকরা সাথে সাথেই পেয়ে যাবেন ১০ শতাংশ অতিরিক্ত মূল্যছাড়। আবার অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য রয়েছে ৫ শতাংশ ক্যাশব্যাকের সুযোগ। এছাড়া আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডে মিলছে তাৎক্ষণিক ৪,০০০ টাকার মূল্যছাড়। 

পুরাতন আইফোন এক্সচেঞ্জ করে যারা আইফোন ১৫ প্লাস নিতে ইচ্ছুক তারা নির্দিষ্ট ফোনে ৩৮,০৫০ রুপি পর্যন্ত মূল্যছাড় পেতে পারেন। শুধু তাই নয় এক্সচেঞ্জের ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি মডেলে ২,০০০ রুপি অতিরিক্ত ছাড়েরও সুযোগ থাকছে গ্রাহকদের জন্য।

আইফোন ১৫ প্রো মডেলে মূল্যছাড়ের অফার
আইফোন ১৫ প্রো মডেলের বিভিন্ন ভার্সনেও মিলছে ৪ শতাংশ থেকে ২২ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। ১৫ প্রো মডেলের ২৫৬জিবি ভার্সনটি ৪ শতাংশ ছাড়ে  ১,১৩,৯৯৯ রুপিতে পাওয়া যাচ্ছে। ৫১২জিবি ভার্সনে পাওয়া যাচ্ছে ১৭ শতাংশ মূল্যছাড়,ফলে এর দাম এখন ১,১৫,৯৯৯ রুপি। আইফোন ১৫ প্রো এর ১টিবি ভার্সন ২২ শতাংশ ছাড়ে ১,২৩,৯৯৯ রুপিতে অফার করছে ফ্লিপকার্ট। এছাড়া বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারে অতিরিক্ত মূল্যছাড়ও পাওয়া যাবে, যেমনটা ১৫ প্লাস মডেলে পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য,আইফোন ১৫ সিরিজের প্রো ও প্লাস মডেল দুটির ব্যবহারকারীরা অ্যাপলের এআই প্ল্যাটফর্ম ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ অ্যাক্সেস করতে পারবেন। ফলে অ্যাপলের নিত্যনতুন এআই ফিচারগুলোও ব্যবহার করতে পারবেন তারা। 

তথ্যসূত্র: ফ্লিপকার্ট, ইন্ডিয়া টুডে, লাইভমিন্ট

আরও পড়ুন: 

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...

এলাকার খবর