এ সময়ের ভ্রমণে যেমন পোশাক 

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১২:৪৩ পিএম

মাসকয়েক পরেই ঘনিয়ে আসছে শীত। আর শীতকাল ভ্রমণের উপযুক্ত সময়। ভ্রমণের জন্য পোশাক ফ্যাশনেবল হওয়ার পাশাপাশি আরামদায়ক হওয়া প্রয়োজন। তাই দেশ-বিদেশে ঘুরতে যাওয়ার আগে সঠিক পোশাক বাছাই করাটা বেশ গুরুত্বপূর্ণ।   

পর্দার পরিচিত মুখ মেহজাবীন চৌধুরী, মুমতাহিনা টয়া, সাফা কবির, নাজিফা তুষি প্রমুখ অভিনয়ের পাশাপাশি প্রায়ই তাদের ফ্যাশন আর স্টাইলেও আমাদের মুগ্ধ করেন। ভ্রমণে কেমন পোশাক পরবেন সে ধারণা পেতে দেখে নিতে পারেন তাদের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে নেওয়া এই লুকগুলো। 

মিডি ড্রেস

 সমুদ্রের পাড়ে পরার জন্য টয়া বেছে নিয়েছেন এই লাল রঙের মিডি ড্রেসটি। ছবি টয়ার ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে নেওয়া

ভ্রমণে তরুণীদের চাহিদার শীর্ষে রয়েছে মিডি ড্রেস। সমুদ্রের পাড়ে পরার জন্য টয়া বেছে নিয়েছেন এই লাল রঙের মিডি ড্রেসটি। পুরো ড্রেসে টাইমলেস পোলকা ডটের ছাপা; কোমরে আর হাতায় সাদা স্ট্রাইপ। এর সঙ্গে মিলিয়ে টয়া নিয়েছেন অফ হোয়াইট ক্রসবডি ব্যাগ, হ্যাট আর গ্ল্যাডিয়েটর শু। মাথায় অর্কিডের রঙিন ক্রাউন আলাদা আবহ যোগ করেছে।    

টপস-ট্রাউজার

ভ্রমণে গেলে সুন্দর সুন্দর ছবি তো তুলতেই হবে। সমুদ্রের নীল বা বনানীর সবুজে নিজেকে প্রাণবন্ত হিসেবে তুলে ধরতে চাইলে ভ্রমণের জন্য পোশাক নির্বাচন করুন উজ্জ্বল রঙের। 

উজ্জ্বলরঙা এই পোশাকে দারুণ স্বচ্ছন্দ লাগছিল অভিনেত্রীকে। ছবি মেহজাবিনের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে

বাহামা ট্রিপে মেহজাবীন পরেছিলেন ভাইব্রেন্ট এই পোশাক। টকটকে কমলা ট্যাঙ্ক টপের সঙ্গে মাল্টিকালারড ট্রাউজারে দারুণ স্বচ্ছন্দ লাগছিল অভিনেত্রীকে। ওপরে জড়িয়ে ছিলেন চিকেনের সাদা লং শ্রাগ। অনুষঙ্গ হিসেবে ছিল সানগ্লাস আর স্পোর্টি ক্যাপ।  

কার্ডিগান-স্কার্ট

সাদাকালো চেক স্কার্টের সঙ্গে সাফা পরেছেন কালো কার্ডিগান। ছবি সাফা কবিরের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে নেওয়া

বাংলাদেশে কোরিয়ান ড্রামার প্রচুর দর্শক রয়েছে। তারা চাইলে ভ্রমণের জন্য সাফা কবিরের এই কে-ড্রামা ইন্সপায়ার্ড লুকটি দেখতে পারেন। সাদাকালো চেক স্কার্টের সঙ্গে সাফা পড়েছেন কালো কার্ডিগান। পুরো কার্ডিগান জুড়ে বড় বড় মুক্তোদানার মতো পুঁতির কাজ। সাথে আরও ছিল কন্ট্রাস্ট রেড টাইটস, ব্ল্যাক লং বুট আর মানানসই ব্ল্যাক ব্যাগ।

শাড়ি

ভ্রমণে গিয়ে অন্তত একটিবার শাড়ি না পরলে চলে! বনবনানীতে ঘেরা কোথাও বেড়াতে গেলে, বিশেষ করে ইকো রিসোর্টগুলোতে ভ্রমণের বেলায় শাড়ির মতো সুন্দর আর কিছুতে লাগে না। 

ইকো রিসোর্টগুলোতে ভ্রমণের সময় সঙ্গে রাখুন শাড়ি। ছবি নাজিফা তুষির ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে নেওয়া

আমাদের সবার প্রিয় হাওয়ার ‘গুলতি’কেই দেখুন না! সিল্কের শাড়ির সাথে কনট্রাস্ট ব্লাউজ- হাতে কাঁচের দু’গাছি চুড়ি, কানের পাতলা ঝুমকা আর খোলা চুলে অদ্ভুত আবেশে ধরা দিয়েছেন তিনি। ভ্রমণে গিয়ে কী পরবেন সেই সিদ্ধান্ত নিতে দ্বিধা থাকলে নিঃসন্দেহে লাগেজে দুইখানা শাড়ি তুলে রাখুন।  

প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ছুটি গ্রুপ। রাজধানীর পূর্বাচলের ছুটি রিসোর্টে আয়োজিত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর