১ কোটি ৬০ লাখ ভক্তকে নিয়ে কেক কাটলেন পরী

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৫:২১ পিএম

সংখ্যাটা নেহাতই কম নয়, ১ কোটি ৬০ লাখ! হ্যাঁ, এটা পরী মণির ফেসবুক ভক্তরা! তাদের নিয়ে এবারের জন্মদিনের কেক কাটলেন আলোচিত এ নায়িকা। ২৪ অক্টোবর জীবনের ৩২টি বসন্ত পার করে ৩৩ বছরে পা রাখলেন তিনি।

প্রথম প্রহরে কাছের মানুষ ও দুই সন্তানকে নিয়ে জন্মদিনের উদযাপন শুরু করেন পরী। সঙ্গী ছিলেন তাঁর ১ কোটি ৬০ লাখ ভক্ত, যারা অভিনেত্রীকে ফেসবুকে অনুসরণ করেন। তাদের জন্য একটি স্পেশাল কেক রেখেছিলেন পরী মণি।

ভক্তদেরকে নিজের জন্মদিনের কেক কাটার মুহূর্তের সাক্ষী করতে ফেসবুক লাইভে এসে পরী বলেন, ‘আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ। আমার জন্মদিন পালন করার কোনো পরিকল্পনাই ছিল না। কারণ আমার নানাভাই ছাড়া আমি বড্ড একা। প্রতিবছর নানু ভাইয়ের হাত ধরেই কেক কাটতাম। কিন্তু নানু ভাই তো এখন আর নেই। ভেবেছিলাম, জন্মদিনে যান্ত্রিক এই শহর থেকে দূরে কোথাও গিয়ে নিজের মতো সময় কাটাব।’

পরী মণি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

আরও যোগ করে তিনি বলেন, ‌‌‘কিন্তু আমার কাছের প্রিয় কিছু মানুষ আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর তাই আমিও চাই এই বিশেষ মুহূর্তে আমার দুই সন্তান ও ১ কোটি ৬০ লাখ ভক্তকে নিয়েই কেক কাটতে।’

পরীর জন্মদিনটা সাধারণত পাঁচ তারকা হোটেলেই হয়। নানা সাড়ম্বরে পালিত হয় সেটা। গত বছর নানার মৃত্যুর পর পরীর এবারের জন্মদিনে দেখা গেল না তেমন কোনো আধিক্য।

এদিকে, প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন পরী মণি। অনম বিশ্বাস পরিচালিত ‘রঙিলা কিতাব’ নামের সিরিজটি আগামী ৮ নভেম্বর উন্মুক্ত হতে যাচ্ছে। সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরী মণি ও মোস্তাফিজুর নুর ইমরান। এ ছাড়া শিগগিরই ‘ফেলুবক্সী’ সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রীর।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
সামাজিকমাধ্যমে নতুন এক শিশুকে কোলে নিয়ে ছবি শেয়ার করার পর থেকেই আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা পরী মণি। ভক্তদের ধারণা, ফের দত্তক নিয়েছেন এই নায়িকা।   সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর