ইনারিতুর সিনেমায় টম ক্রুজ

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৯:০০ এএম

নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন ‌‘টপ গান’খ্যাত জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ। আর তার পরিচালনায় থাকছেন অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো গনজালেস ইনারিতু। যিনি কিনা ‘দ্য রেভেন্যান্ট’, ‘বার্ডম্যান’, ‘বাবেল’, ‘টুয়েন্টিওয়ান গ্রামস’, ‌‘আমোরেস পেররোস’ প্রভৃতি সিনেমা দিয়ে বিশ্বব্যাপী দর্শকদের হৃদয় ছুঁয়েছেন।

টম ক্রুজকে নিয়ে ইনারিতুর এই নতুন ছবিটি নির্মিত হচ্ছে ওয়ার্নার ব্রোস ও লিজেন্ডারি এন্টারটেইনমেন্টের ব্যানারে। যদিও নামটি এখনও চূড়ান্ত হয়নি। খবর ভ্যারাইটির।

এদিকে, নিশ্চিত হয়নি শুটিংয়ের দিন-তারিখও! তবে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমটি বলছে, আগামী নভেম্বরে যুক্তরাজ্যে এই সিনেমার শুটিংয়ে অংশ নেবেন অভিনেতা।

নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমা নির্মিত হবে ইংরেজি ভাষায়। পরিচালনার পাশাপাশি  প্রযোজনাতেও রয়েছেন ইনারিতু নিজেই। তাঁর সঙ্গে চিত্রনাট্য লিখেছেন ‘বার্ডম্যান’র সহ-লেখক নিকোলাস গিয়াকোবোন ও আলেকজান্ডার ডিনেলারিস। এই টিমে আরও রয়েছেন মেক্সিকান লেখক-সাংবাদিক সাবিনা বারম্যান। তবে গল্পের পটভূমি সম্পর্কে বিস্তারিত এখনও আড়ালেই রয়েছে।

সিনেমাটিতে টম ক্রুজের সহশিল্পী হিসেবে রয়েছেন সান্দ্রা হুলার, জন গুডম্যান, মাইকেল স্টুহলবার্গ, জেসি প্লেমন্স, সোফি ওয়াইল্ড প্রমুখ।

জানুয়ারিতে ওয়ার্নার ব্রোস ডিসকোভারির সঙ্গে থিয়েট্রিক্যাল সিনেমা তৈরি ও প্রযোজনা চুক্তির পর এটি হতে যাচ্ছে টম ক্রুজের প্রথম চলচ্চিত্র। এর আগে স্টুডিওটির সঙ্গে তাঁর শেষ কাজ ছিল ‘এজ অব টুমরো’।

সর্বশেষ ক্রুজকে দেখা গেছে ‘টপ গান: ম্যাভরিক’ ও ‘মিশন: ইম্পসিবল—ডেড রেকনিং’ ছবি দুটিতে। অভিনেতার মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ‌‌‘মিশন: ইম্পসিবল ৮’। এ ছাড়া তাঁকে ইউনিভার্সেল স্টুডিওজ থেকে প্রযোজিত ডগ লিম্যান পরিচালিত একটি অ্যাকশননির্ভর সিনেমাতেও দেখা যাবে। যেখানে প্রথম কোনো বেসামরিক নাগরিক হিসেবে মহাকাশে পদচারণা করবেন এই অভিনেতা।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় পপতারকা ডুয়া লিপা। দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। রোববার (৩১ মে) লন্ডনের ওল্ড ম্যারিলবোন টাউন হলে এক...
প্রতিবারের মতো এবারও ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে জমজমাট লড়াই হতে যাচ্ছে! বিগ বাজেটের একঝাঁক সিনেমা নিয়ে প্রস্তুত ঢালিউড। শেষ মুহূর্তের প্রচারণায় মেতেছেন তারকারা। কিন্তু দর্শক হিসেবে আপনার টিকিটের...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর