একদিনের ট্যুরের জন্য ঢাকার আশপাশে ৫ রিসোর্ট 

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১০:২৩ এএম

ক্লান্তি কাটাতে ভ্রমণের বিকল্প নেই। তাইতো অবসর মিললেই কেউ কেউ বেরিয়ে পড়েন দূরে কোথাও।

কিন্তু নাগরিক জীবনের ব্যস্ততায় লম্বা ছুটি মেলা ভার। যানজটের ঝামেলার কারণে দীর্ঘ জার্নিও এড়াতে চান অনেকে। ইদানীং তাই জনপ্রিয় হয়ে উঠেছে ধারেকাছে কোথাও রিসোর্ট বুক করে ‘ডে লং ট্রিপ’ বা দিনব্যাপী ভ্রমণের আইডিয়া। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি সঙ্গী, পরিবার-পরিজন অথবা বন্ধু-বান্ধব নিয়ে দিনভর কাটিয়ে আসতে পারবেন এমন কয়েকটি রিসোর্টের কথা থাকছে এখানে।    

অ্যারিস্টোক্র্যাট রিসোর্ট পূর্বাচল

নামের মতোই এই রিসোর্টটিতে প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি রয়েছে আভিজাত্যের ছোঁয়া। বাড়তি যোগ বোট হাউস বা ওয়াটার কটেজ। এখানে একদিনের গ্রুপ প্যাকেজে জনপ্রতি খরচ শুরু হবে ২১০০ টাকা থেকে, তবে শিশুদের ক্ষেত্রে এটি ১৪০০ টাকা। এই প্যাকেজের মধ্যে পাবেন সকালের নাস্তা, দুপুরের খাবার এবং সন্ধ্যার স্ন্যাকস।   

ছবি অ্যারিস্টোক্র্যাট রিসোর্ট পূর্বাচলের ফেসবুক পেজ থেকে নেওয়া

সুইমিংপুল, কিডস জোনের পাশাপাশি রয়েছে বিশাল প্লে গ্রাউন্ডে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ক্যারম ইত্যাদি খেলার সুযোগ। এই প্যাকেজে কোনো রুম থাকছে না; তবে একসাথে ১৫ জনের বেশি গেলে কমপ্লিমেন্টারি একটি রুম সুবিধা পাবেন আপনারা। এ ছাড়া রাতে থাকছে ক্যাম্প ফায়ার এবং বার্বিকিউয়ের সুবিধা।    

ঠিকানা: পূর্বাচল, কালিগঞ্জ, গাজীপুর 
যোগাযোগ: ০১৭৭১৮০০৮৫১/ ০১৭৭১৮০০৭৫৩

রিভারভিউ পূর্বাচল রিসোর্ট অ্যান্ড পার্ক

ঢাকার কাছে পিকনিক স্পটের জন্য দারুণ মানানসই শীতলক্ষ্যা পাড়ের এই রিসোর্ট। কাপলদের জন্য এখানে প্যাকেজ শুরু সাড়ে চার হাজার টাকা থেকে। থাকছে তিনবেলা খাবার, রিভার ভিউ ডাইনিং স্পেস, রিভারসাইড লাউঞ্জ, সুইমিং পুল ইত্যাদি সুবিধা।

ছবি রিভারভিউ পূর্বাচল রিসোর্ট অ্যান্ড পার্কের ফেসবুক পেজ থেকে নেওয়া

আবার বন্ধুরা মিলে গেলে এখানকার অ্যাডভেঞ্চার জোনে পাবেন বিভিন্ন অ্যাকটিভিটিজের সুযোগ।   

ঠিকানা: ভোলাব ইউনিয়ন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ 
যোগাযোগ: ০১৮৩৩-৩৩৪৩১০

রিভেরি রিসোর্ট

প্রকৃতির মাঝে বুক ভরে নিশ্বাস নিতে চাইলে পরিবারের সবাইকে নিয়ে যেতে পারেন এই রিসোর্টে। ঢাকা থেকে এক ঘণ্টার মধ্যে এখানে পৌঁছাতে পারবেন। 

ছবি রিভেরি রিসোর্টের ফেসবুক পেজ থেকে নেওয়া

এখানে রয়েছে পিকনিক, করপোরেট গেট টুগেদার, ফ্যামিলি বা গ্রুপ ডে আউট, ফ্যামিলি নাইট স্টে, বার-বি-কিউ পার্টির সুবিধা। নৌকায় ঘুরে ঘুরে মাছও ধরতে পারবেন। ডে লং প্যাকেজে রুমের ভাড়া শুরু তিন হাজার টাকা থেকে; পাঁচ বছরের নিচে বাচ্চাদের জন্য খাওয়ার কোনো খরচ দিতে হবে না।

ঠিকানা: সালনা, গাজীপুর 
যোগাযোগ: ০১৭০৫৫৬৬৩৩৫, ০১৭০৫৫৬৬৩৩৬ 

সায়ান রিসোর্ট  

মনোরম পরিবেশে একটি দিন কাটাতে যেতে পারেন সায়ান রিসোর্টে। যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এখানে রয়েছে একাধিক স্পট। এই রিসোর্টে সুইমিংপুল এবং লাঞ্চের প্যাকেজ রয়েছে মাত্র ৯৯৯ টাকায়। শুধু সুইমিং করতে চাইলে সে সুযোগও থাকছে। 

ছবি সায়ান রিসোর্টের ফেসবুক পেজ থেকে নেওয়া

একদিনের জন্য এখানে প্যাকেজ শুরু ২৪০০ টাকা থেকে। থাকছে তিনবেলা খাবার সহ রুম এবং সুইমিংপুল সার্ভিস। বিভিন্ন সময় এই রিসোর্ট বিশেষ ছাড় সুবিধা দিয়ে থাকে। কিছুদিন আগেই যেমন উইকডে-তে একটি প্যাকেজ ছিল মাত্র ১৪৯৯ টাকার। এজন্য নিয়মিত তাদের ফেসবুক পেজে চোখ রাখতে হবে। 

ঠিকানা: সিঙ্গাইর, মানিকগঞ্জ 
যোগাযোগ: ০১৮৮৬০০১১৩৩

মমতা পল্লী রিসোর্ট

শহরের কোলাহল মুক্ত এবং প্রকৃতির মায়ায় ঘেরা চমৎকার এক গন্তব্যস্থল হতে পারে মমতা পল্লী রিসোর্ট। পিকনিক, কর্পোরেট প্রোগ্রাম, রি-ইউনিয়ন অথবা শুধু ছুটি কাটানোর জন্যই এখানে বুক করতে পারেন।

ছবি মমতা পল্লী রিসোর্টের ফেসবুক পেজ থেকে নেওয়া

এখানকার সুইমিং ডে লং প্যাকেজও শুরু ৯৯৯ টাকা থেকে যেখানে আপনি পাবেন দুপুরের খাবার, সুইমিংপুল, খেলার মাঠসহ বিভিন্ন সুবিধা।

ঠিকানা: জিরাবো, আশুলিয়া

যোগাযোগ: ০১৮৭৭৭০৩১৫৮

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ছুটি গ্রুপ। রাজধানীর পূর্বাচলের ছুটি রিসোর্টে আয়োজিত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে...
বিমানে বসে যাত্রীদের চাওয়া থাকে বেশি জায়গা আর একটু আরাম। সেই চাওয়াকে পুরণ করতে আবারও আলোচনায় এসেছে দুই স্তরের আসনের ধারণা। নতুন রূপে এই নকশা নিয়ে হাজির হয়েছেন ডিজাইনার আলেহান্দ্রো নুনিয়েজ ভিসেন্তে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর