সম্পর্ক মধুর করবে ২-২-২ রুল! জেনে নিন সেই পদ্ধতি

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৭:৪৫ পিএম

‘ব্যস্ততা আমাকে দেয় না অবসর, তাই বলে ভেবো না আমায় স্বার্থপর’, সোল্সের এই গানটা নিশ্চয় অনেকেই শুনেছেন। এটা শুধুমাত্র সোল্সের গানের কথা নয়। অনেকেই ইচ্ছে থাকলেও ব্যস্ত জীবনে সঙ্গীকে সময় দিতে পারেন না। এই সময় সময় না দেওয়ায় সম্পর্কে তৈরি হয় নানা জটিলতা। এমনকি সম্পর্ক ভেঙ্গে যাওয়ার মতো ঘটনাও ঘটে। কীভাবে ঠিক রাখবেন সম্পর্ক?

অনেকের জীবন কাজ আর বাড়ির মধ্যে আটকে গিয়েছে। কখনও অফিসের কাজ পাহাড় সমান জমে যায়, আবার কখনও বেড়ে যায় সংসারের চাপ। ব্যস্ত জীবনে অনেকে হারিয়ে ফেলেন নিজেকেই। সেখানে সঙ্গীকে সময় দেওয়ার কথাও যেন মনে থাকে না। এ থেকেই শুরু হয় যেন, সম্পর্কের টানা-পোড়ন। এই ঘটনা নতুন নয়! অনেকের জীবনেই ঘটে চলছে হরহামেশা।

বর্তমান সময়ে কম বয়সিদের মধ্যে যেন এই সমস্যা প্রগাঢ় হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ একেবারেই সময় দিতে পারছেন না সঙ্গীকে। রাতে ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলার সময় এখন কারও হাতে নেই। আবার রাতের খাবার টেবিলে বসেও কথা বলার সময় পান না অনেকে। এমনকি কাজের চাপে খুদেবার্তার জবাবও দিতে ভুলে যান কেউ কেউ। তাই তো দিন দিন সম্পর্কে তৈরি হচ্ছে জটিলতা। নষ্ট হচ্ছে প্রেম, ভাঙছে সংসার।

তাঁর সঙ্গে কাটাতে পারেন একান্ত কিছু সময়। ছবি: ফ্রিপিক

এই সমস্যার সমাধান কি? জানেন। ইন্টারনেটে মিলছে এর সমাধাণ। কিন্তু এটা কি আদৌ কাজে দেবে? জেনে নিতে পারেন প্রযুক্তি দুনিয়ায় ভাইরাল সেই ২-২-২ নিয়ম। হয় তো আপনার সম্পর্ক ঠিক রাখতে কাজে লাগতে পারে এই পদ্ধতিগুলো। সম্পর্ক মধুর রাখতে ২-২-২ রুলগুলো জেনে নিন।

ভাইরাল এই পদ্ধতিতে তিনটি বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছে। প্রথমেই বলা হয়েছে, প্রতি সপ্তাহে অন্তত একবার সঙ্গীকে নিয়ে ডেটে যান। প্রতি দুই মাসে একবার হলেও কোথাও ঘুরতে যেতে পারেন। আর দুই বছরে অন্তত একবার সপ্তাহখানেকের জন্য কোথাও থেকে বেড়িয়ে আসতে পারেন।

যেভাবে কাজ করবে এই পদ্ধতি

সম্পর্কে সঙ্গীকে সময় দেওয়া বা তাঁর সঙ্গে সময় কাটানো খুব জরুরি একটা বিষয়। তার জন্য কোয়ালিটি ও কোয়ান্টিটি উভয় সময়ই দিতে হবে। এই নিয়মে আপনাকে দুই সপ্তাহে অন্তত একদিন সঙ্গীর সঙ্গে ডেটে যেতে পারবেন। কিছুটা সময় একান্তে, নিভৃতে কাটাতে পারবেন। শেয়ার করতে পারেন একে-অপরের মনের কথা। পছন্দের খাবারও খেতে পারবেন একসঙ্গে।

অনেকের একসঙ্গে উইকএন্ড কাটানো সম্ভব হয় না। সেক্ষেত্রে প্রতি সপ্তাহে উইকএন্ড ট্রিপে যাওয়া তো কল্পোনার সমান। কিন্তু সম্পর্ক ঠিক রাখতে চাইলে, দ’মাসে অন্তত একবার একটা উইকএন্ড একসঙ্গে কাটান। সেক্ষেত্রে খুব ছোট ট্রিপের প্ল্যানও করতে পারেন। ঘুরে আসতে পারেন কাছাকাছি কোনো জায়গা থেকে। এতে একদিকে যেমন সঙ্গী খুশি হবেন, অন্যদিকে আপনার মনও ভালো থাকবে।

ঘরে আসতে পারেন দূরে কোথাও থেকে। ছবি: ফ্রিপিক

পরিবার বা সঙ্গীর সঙ্গে সম্পর্ক পোক্ত করার সবচেয়ে সহজ উপায় ভ্যাকেশন। এটা ঠিক যে বছর বছর বড় ছুটিতে যাওয়া সম্ভব নয়। আবার এই ধরনের ট্রুর অনেকটা ব্যয়বহুল হয়। আবার অনেকের জন্য প্রতিবছর ছুটি পাওয়া কষ্ট সাপেক্ষ হতে পারে। সেক্ষেত্রে দু’বছরে অন্তত একবার ৭-১০ দিনের ছুটি জোগাড় করতেই পারেন। পরিবার বা সঙ্গীকে নিয়ে পছন্দের ডেস্টিনেশনে ছুটি কাটাতে যেতেই পারেন। এতে সম্পর্কের ভিত হবে আরও মজবুত। অন্যদিকে মানসিক ভাবেও আপনি ভালো থাকবেন।

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
সারা দেশে ভারি বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বাড়ছে। এতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম—এই ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে...
জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে সফররত বাংলাদেশ। আজ রোববার বুলাওয়েতে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
ভবিষ্যতে কেউ ব্যালট বাক্স চুরির চেষ্টা করলে তাদেরকে বিষখালী নদীতে ভাসিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রোববার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর