স্মার্টফোনের যুগ শেষ হচ্ছে কবে, জানালেন মার্ক জাকারবার্গ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৭:২৮ পিএম

এমন একদিন কি আসবে যেদিন স্মার্টফোন বস্তুটির প্রয়োজন ফুরিয়ে যাবে? এই প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ বলা লোকের সংখ্যা যে হাতেগোনা সেটা বেশ অনুমান করা যায়। ঠিক একইভাবে আজ থেকে ২-৩ দশক আগে ডেস্কটপ কম্পিউটার নিয়ে কেউ এমন প্রশ্ন করলে ‘হ্যাঁ’ উত্তর দেওয়া লোকের সংখ্যাটাও কাছাকাছিই হতো। অথচ আজ ‘ডেস্কটপ ছাড়া চলবে না’ এমনটা হয়তো কেউ বলবে না।

স্মার্টফোনের প্রভাব আমাদের জীবনে ব্যাপক। বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষার্থে এই বস্তুটির কোনো বিকল্প নেই বললেই চলে। তাই স্মার্টফোনের প্রয়োজন একদিন ফুরিয়ে যাবে, এমনটা ভাবা আজকের দিনে দাঁড়িয়ে বেশ দুষ্করই বটে। 

কিন্তু জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠান মেটার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ অবশ্য মনে করেন স্মার্টফোনের প্রয়োজন একদিন ফুরোবে। কবে নাগাদ সেটা হতে পারে তাও জানিয়েছেন এই মার্কিন প্রযুক্তিবিদ। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে, স্মার্টফোনের জায়গা নেবে অন্য একটি উদ্ভাবনী প্রযুক্তি পণ্য বা অত্যাধুনিক ডিভাইস। কী সেই প্রযুক্তি পণ্য আর কবে নাগাদ স্মার্টফোনের যুগ শেষ হতে চলেছে চলুন সেটাই জেনে নেওয়া যাক। 

মার্ক জাকারবার্গ মনে করেন একদিন স্মার্টফোনের জায়গা নিবে স্মার্টগ্লাস। পরবর্তী প্রজন্মের কম্পিউটিং প্ল্যাটফর্ম হতে চলেছে এই স্মার্টগ্লাস। তবে হঠাৎ করে নয় বরং পর্যায়ক্রমে কমে আসবে স্মার্টফোনের ব্যবহার এবং বেড়ে যাবে স্মার্টগ্লাস গ্রহণের প্রবণতা। স্মার্টফোন থেকে স্মার্টগ্লাস- প্রযুক্তি জগতের বৈপ্লবিক এই পরিবর্তন ২০৩০’র দশকেই হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মেটার স্বত্বাধিকারী। 

জাকারবার্গ বলেন, ‘একটা সময় আসবে যখন আমাদের স্মার্টফোন পকেটের বাইরে কম ভেতরে থাকবে বেশি। আমি মনে করি এটা ২০৩০’র দশকে হবে। আপনি হয়তো একটি কাজ ফোনে আরও ভালো করে ও পরিপূর্ণভাবে করতে পারেন কিন্তু তারপরেও ব্যবহারের সুবিধার্থে ইউজাররা গ্লাস ব্যবহার করতে শুরু করবেন।’

মেটার ‘ওরিয়ন’ এআর গ্লাস
গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ‘মেটা কানেক্ট’ ইভেন্টে প্রতিষ্ঠানটি তাঁদের বহুল-আলোচিত ‘ওরিয়ন’ স্মার্টগ্লাস প্রদর্শন করেছে। অগমেনটেড রিয়ালিটি (বর্ধিত বা উদ্দীপিত বাস্তবতা) বা এআর প্রযুক্তিতে তৈরি ওরিয়ন এআর গ্লাসকে জাকারবার্গ এখন পর্যন্ত পৃথিবীর ‘সবচেয়ে আধুনিক গ্লাস’ বলে আখ্যা দিয়েছেন। তবে এর বাণিজ্যিক উৎপাদন শুরু হতে আরও বছর দুয়েক সময় লাগতে পারে বলে জানা গেছে। 

মেটার পাশাপাশি অ্যাপলের এআর স্মার্টগ্লাস ‘ভিশন প্রো’ ইতোমধ্যেই বাজারে এসেছে।  এছাড়া চীনের কয়েকটি প্রতিষ্ঠানও সাম্প্রতিক সময়ে স্মার্টগ্লাস তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। 

এখন দেখার বিষয় জাকারবার্গের করা ভবিষ্যৎবাণী কতটা সত্য প্রমাণিত হয়। 


তথ্যসূত্র: মার্কা, দ্য ভার্জ, মেটা,

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর