পিক সিজনেও কম খরচে বিদেশে ঘুরবেন যেভাবে 

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১২:৪৩ পিএম

পাহাড় হোক বা সমতল, নভেম্বর-ডিসেম্বর মাসে পর্যটকদের ভিড়ে পা দেওয়ার জায়গা থাকে না দেশ-বিদেশের পর্যটন স্থানগুলোতে।

পছন্দের হোটেলে রুম পাওয়া যায় না, জিনিসপত্রের দামও হয় চড়া। তবে একটু বুদ্ধি খাটালে আপনিও কম বাজেটে বিদেশে ঘুরে আসতে পারবেন। এজন্য কোনো ট্রাভেল এজেন্সির প্যাকেজের দরকার নেই, ইন্টারনেট ঘেঁটে আপনি নিজেই সবকিছুর বন্দোবস্ত করে ফেলতে পারবেন। 

বাজেট তৈরি

বেড়াতে যাওয়ার আগে অবশ্যই বাজেট তৈরি করুন এবং সে বাজেট বুঝে খরচ করুন। ভরা মৌসুমে হোটেলের ভাড়া, গাড়ির ভাড়া, জিনিসপত্রের দাম সবকিছুই অনেক বেশি হয়। খেয়াল রাখতে হবে, ফ্লাইট, বাসস্থান, খাবার বিল এবং যা কিছু করতে চান সেসব খরচ যাতে বাজেটের হিসাব থেকে বাদ না পড়ে যায়। 

অগ্রিম বুকিং

পিক মৌসুমে ফ্লাইটের টিকিটের দাম বেড়ে যায়। তবে এয়ারলাইনসগুলো বিভিন্ন সময়ে ছাড় দিয়ে থাকে। তাদের ফেসবুক পেজ বা ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখলে ছাড়ের খবর পাওয়া যায়। ঝামেলা এড়াতে এবং ছাড় পেতে আগে থেকেই সব বুকিং সেরে রাখুন।

ছবি তুলতে ভালোবাসলে সকাল সকাল বেরিয়ে পড়ুন। ছবি: ফ্রিপিক

হোটেল বাছাই

লোকেশনের ওপর হোটেলের ভাড়া অনেকাংশে নির্ভর করে। যেমন আপনি যদি থাইল্যান্ডের ফুকেটে বেড়াতে যান, তাহলে পাতং সমুদ্র সৈকতের কাছাকাছি হোটেলগুলোর ভাড়া পড়বে বেশি। বড় শপিং মল, স্টেডিয়াম ইত্যাদির কাছাকাছিও হোটেল খরচ সাধারণত বেশি। তাই পর্যটন কেন্দ্রগুলোর কাছাকাছি না থেকে কিছুটা দূরবর্তী স্থানে হোটেল বেছে নিন। 

ভোরে বেড়ানো

বেড়াতে গিয়ে যত দ্রুত দিন শুরু করবেন, ততই লাভ। বেলা বাড়তে শুরু করলে পর্যটন কেন্দ্রে মানুষের ভিড়ও বাড়তে থাকে। ভিড় এড়িয়ে ঘুরতে চাইলে সকালে নাশতার পরপরই হোটেল থেকে বেড়িয়ে পড়ুন। যারা ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্য এই টোটকা আরও কাজে দেবে। 

গণপরিবহন ব্যবহার

বিদেশে ভ্রমণে গেলে উবার, গ্র্যাব, ট্যাক্সি ইত্যাদির পরিবর্তে যতটা সম্ভব গণপরিবহন ব্যবহারের চেষ্টা করুন। থাইল্যান্ডের ব্যাংককে যেমন মেট্রো রেলের মাধ্যমে পুরো শহরের যেকোন স্থানে বেড়ানো সম্ভব। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, নেপাল ইত্যাদি এশীয় দেশগুলোতে এখন মোটরবাইকও বেশ জনপ্রিয়। সারাদিনের জন্য বাইক ভাড়া করে খুবই সাশ্রয়ে ঘোরাঘুরি করতে পারবেন।

বেড়াতে গেলে সেখানকার স্থানীয় খাবার চেখে দেখুন। ছবি: ফ্রিপিক

স্থানীয় খাবার

অনেকেই বিদেশে ভ্রমণে গিয়েও ভাত-ভর্তা দিয়ে খাওয়ার লোভ ছাড়তে পারেন না। এতে খাওয়ার পেছনে খরচ বেড়ে যায় বহুগুণ। কোথাও গেলে বরং সেখানকার স্থানীয় খাবার চেখে দেখুন; অর্থ সাশ্রয় হবে, আবার যেখানে ভ্রমণ করছেন সেখানকার সংস্কৃতিকেও নিজের মধ্যে কিছুটা ধারণ করতে পারবেন।  

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ছুটি গ্রুপ। রাজধানীর পূর্বাচলের ছুটি রিসোর্টে আয়োজিত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে...
বিমানে বসে যাত্রীদের চাওয়া থাকে বেশি জায়গা আর একটু আরাম। সেই চাওয়াকে পুরণ করতে আবারও আলোচনায় এসেছে দুই স্তরের আসনের ধারণা। নতুন রূপে এই নকশা নিয়ে হাজির হয়েছেন ডিজাইনার আলেহান্দ্রো নুনিয়েজ ভিসেন্তে।...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর