সবাইকে ছাড়িয়ে তৃপ্তি হলেন সেরা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:১২ পিএম

বলিউড সিনেমা ‘অ্যানিমেল’র মাধ্যমে আলোচনায় উঠে এসেছিলেন তরুণ অভিনেত্রী তৃপ্তি দিমরি। চারদিকে ছড়িয়ে পড়েছিল তাঁর রূপের প্রশংসা। নেটিজেনদের কাছে তিনি জাতীয় ক্রাশ! এবার এই অভিনেত্রীর মুকুটে আরও এক নতুন পালক। সংগীত-চলচ্চিত্রের তথ্যভিত্তিক ওয়েবসাইট আইএমডিবি’র সর্বাধিক জনপ্রিয় ভারতীয় তারকার জরিপে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছেন তিনি।

বিশ্বব্যাপী আইএমডিবি’র মাসিক ২৫০ মিলিয়ন দর্শকের কাছ থেকে প্রকৃত পেজ ভিউ অনুসরণ করে বার্ষিক এই জরিপ পরিচালনা করা হয়েছে। যেখানে ফুটে উঠেছে ভারতের বিনোদন অঙ্গনে প্রতিষ্ঠিত পারফর্মার এবং উদীয়মান প্রতিভার সম্মিলিত চিত্র।

চলতি বছর মুক্তি পাওয়া ‘ব্যাড নিউজ’, ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’, ‘ভুল ভুলাইয়া ৩’—এই তিন ছবির কৃতিত্বেই জনপ্রিয়তার শিখরে তৃপ্তি।

অন্যদিকে, সর্বাধিক জনপ্রিয় ভারতীয় তারকার এই তালিকায় তৃপ্তির পরই দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। ‘কাল্কি ২৮৯৮ এডি’, ‘ফাইটার’ ও ‘সিংঘাম এগেইন’ চলচ্চিত্রের জন্যই দীপিকার প্রতি আগ্রহী হয়েছেন দর্শক।

এ তালিকার তৃতীয় স্থানে ঈশান খাট্টার, চারে শাহরুখ খান। পঞ্চম ও ষষ্ঠ হিসেবে জায়গা পেয়েছেন শোভিতা ধুলিপালা ও শর্বরী। সেরা দশের বাকি চারটি স্থানে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, সামান্থা রুথ প্রভু, আলিয়া ভাট ও প্রভাস।

আইএমডিবি’র ভারতের প্রধান ইয়ামিনি পাটোদিয়া বলেন, ‘এই তালিকা ভারতীয় বিনোদন জগতের গতিশীল চালচিত্রকে তুলে ধরে।’

যোগ করে আরও বলেন, ‘আমাদের বার্ষিক তালিকা বিশ্বব্যাপী দর্শকদের ক্রমবর্ধমান আগ্রহকে প্রতিফলিত করে। শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো কিংবদন্তি তারকারা তৃপ্তি দিমরি ও শর্বরীর মতো উদীয়মান প্রতিভাদের পাশাপাশি কীভাবে ভক্তদের মোহিত করে চলেছেন, তা-ও প্রকাশ করে।’

সূত্র: ভ্যারাইটি

ব্যাটম্যান ইউনিভার্সে ক্লেফেইস এমন এক চরিত্র, যার শরীর কাদার মতো পরিবর্তিত হতে পারে। চেহারা বদলে হতে পারে অন্য মানুষ! ফলে এই চরিত্রকে ঘিরে রহস্য, ভয়, পরিচয় সংকট ও শারীরিক রূপান্তরের মতো বিষয়গুলো...
শরিফুল রাজ, নাজিফা তুষি, কুমার উদয়—যারা এখন নিজেদের কাজের মাধ্যমে দর্শকের কাছে অন্যতম জনপ্রিয়, এটি ছিল তাঁদের প্রথম সিনেমা। শরিফুল রাজ সেসময় অশ্রুশিক্ত হয়ে বলেছিলেন, ‘আমি জীবনে অনেক কষ্ট করে এই...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
বলিউড অভিনেতা ইমরান খানকে ঘিরে শনিবার (১০ অক্টোবর) উত্তপ্ত হয়ে উঠেছিল মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান। সিজেপি’র বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। আর সেই ময়দান থেকেই...
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে ট্রেনের একটি বোগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে।
টঙ্গীর উওরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদী থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয় বলে...
জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। 
জাপান সফরের অংশ হিসেবে জাপানের নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কারখানার গাড়ি সংযোজন (অ্যাসেম্বলি) প্রক্রিয়া ঘুরে দেখেন।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর