মস্তিষ্ক সুস্থ রাখতে যা করতে হবে

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৩০ পিএম

মস্তিষ্ক শরীরের সকল কাজের কেন্দ্র, তাই এটাকে সুস্থ রাখা খুবই প্রয়োজন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকি। এমন পরিস্থিতিতে মস্তিষ্কের কার্যক্রম ভালো রাখা প্রয়োজন। মস্তিষ্ককের স্বাস্থ্য ভালো রাখতে চাইলে দৈনন্দিন জীবনে কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন।

আসুন জেনে নিন, মস্তিষ্ক ভালো রাখার কিছু উপায়–

১. শরীরচর্চা বা ব্যায়াম মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। তাই মস্তিষ্ক ভালো রাখতে প্রতিদিন শরীরচর্চা করুন। এতে শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়া ঠিক থাকবে। যা মস্তিষ্কের কার্যক্রম ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চেষ্টা করুন প্রতিদিন ৩০ মিনিট শরীরচর্চার অভ্যাস গড়ে তোলার। হাঁটা, সাঁতার কাটা এবং সাইকেল চালানোর মতো কাজগুলো মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়ায়।

২. ঘুম মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে। প্রতিদিন রাতে অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। ঘুম কম হলে কিংবা অনিদ্রা শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলে। রাতে ঠিকমতো ঘুম না হলে পরেরদিন মস্তিষ্ক স্বাভাবিক কার্যক্রম পরিচালিত করতে পারে না।

৩. মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সুষম খাদ্যের প্রয়োজন। ফল, শাকসবজি, শস্যদানা জাতীয় খাবার, মাছ আলঝেইমার নামক রোগ থেকে দূরে রাখবে। আর এই খাবারগুলো খেলে আপনার মস্তিষ্কও তীক্ষ্ণ থাকবে।

৪. মস্তিষ্ক সুস্থ রাখতে মানসিকভাবে ভালো থাকতে হবে। তাই মানসিক স্বাস্থ্যের যত্নের প্রয়োজন। নিজেকে ভালো রাখার জন্য বই পড়তে পারেন কিংবা গান শুনতে পারেন, অথবা বাগান করতে পারেন পারেন। শরীরচর্চা, যোগব্যায়াম, সঙ্গীত, ভালো বই ও প্রাণখোলা হাসি মানসিক চাপ কমাতে সাহায্য করে।

৫. সামাজিকতার সঙ্গে ভালো স্মৃতিশক্তির সম্পর্ক রয়েছে। কোনা ভাবেই হতাশ হওয়া চলবে না। হতাশা কাটানোর জন্য পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে বেশি করে সময় কাটান।

৬. প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন। এতে মস্তিষ্ক সচল থাকবে এবং ডিমেনশিয়ার ঝুঁকি কমবে।

৭. শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন। এতে মস্তিষ্কের স্বাস্থ্য ভালো থাকবে। এছাড়া ধূমপানের অভ্যাস থাকলে তা পরিহার করুন।

৮. নিজের মনকে নিয়ন্ত্রণ করুন। অত্যধিক মানসিক প্রেশার মস্তিষ্কের উপর সরাসরি প্রভাব ফেলে। মস্তিষ্ক সুস্থ রাখতে মেডিটেশন করতে পারেন। এতে আপনার শরীর ও মন শিথিল হবে। পাশাপাশি মস্তিষ্কও ভালো থাকবে। এছাড়া মেডিটেশন স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ১ হাজার ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর