শীতের রাতে পার্টি? বানাতে পারেন ফিস টিক্কা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:০০ পিএম

শীতের রাতে বাড়ির ছাদে করতে পারেন বার-বি-কিউ পার্টি। চিকেন-বিফের সঙ্গে রাখতে পারেন মজার স্বাদের ফিস টিক্কা। ঝামেলা ছাড়াই মাছে এই পদটি কীভাবে বানাবেন, রইল তার সহজ রেসিপি।

উপকরণ: ভেটকি মাছ ১ কেজি, সরিষার তেল ৪ টেবিল চামচ, মৌরি ৪ চামচ, কালো সরিষা ২ চামচ, নাইজেলা সিড ১ চামচ, ধনেগুঁড়া ১ চামচ, আদা-রসুন বাটা ২ চামচ, জিরে ১ চামচ, কাঁচা মরিচ কুচি ৪টি, হলুদের গুঁড়া ১ চামচ, কাশ্মিরী মরিচের গুঁড়া ২ চামচ, মিক্স আঁচার ২ চামচ, আমের আঁচার ১ চামচ, টক দই (পানি ঝরানো) ১/২ কাপ, ভিনেগার ২ চামচ এবং লবণ স্বাদমতো।

প্রণালী: প্রথমে ফ্রাই প্যানে মৌরি, কালো সরিষা, নাইজেলা সিড এবং জিরা দিয়ে ভাল করে নেড়ে নিন। নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়া মসলা তৈরি করে নিতে হবে। এবার একটা পাত্রে টক দই, সরিষার তেল, হলুদের গুঁড়া, আদা-রসুন বাটা, কাশ্মিরী মরিচের গুঁড়া, তৈরি করে রাখা গুঁড়া মসলা, লবণ, ভিনেগার, আমের আঁচার এবং মিক্স আঁচার দিয়ে একটা ম্যারিনেড তৈরি করে নিন।

মাছের টুকরাগুলো এই মিশ্রণে মাখিয়ে ২ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তারপর শিকে গেঁথে ১০-১২ মিনিট তন্দুরে গ্রিল করে নিতে হবে। পেঁয়াজ আর ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। ব্যস তৈরি মজার ফিস টিক্কা।

কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
গরমের দিনে খাবারের তালিকায় এমন কিছু রাখুন, যা শরীরকে ভেতর থেকে স্বস্তি দেয়। তেল-ঝাল ভারী খাবারের বদলে হালকা, সহজপাচ্য শাক-সবজি তখন হয়ে ওঠে ভরসা। ঠিক এমন সময়েই পাতে জায়গা করে নিতে পারে...
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
লোডিং...

এলাকার খবর