বিয়ের বাকি ১৫ দিন! হবু কনে যেভাবে প্রস্তুতি নেবেন  

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম

বিয়ের দিন যত ঘনিয়ে আসতে থাকে, হবু কনের ওপর চাপ ততোই বাড়ে। বিশেষ করে বিয়ের দশ-পনের দিন আগে থেকে হবু কনের মানসিক চাপ আর উদ্বেগ অনেক বেড়ে যায়। কেনাকাটা এবং নানান কাজ সামলে নিজের যত্ন নেওয়াই হয়ে ওঠে না অনেকের। কিন্তু বিয়ের আগে নিজের ত্বকের যত্ন তো করতেই হবে। 

বিয়ের ঠিক দুই সপ্তাহ আগে কেমন হবে আপনার স্কিনকেয়ার রুটিন চলুন সেটি জেনে নেওয়া যাক।

সিটিএম অনুসরণ 

ক্লিনজার (সি), টোনার (টি) এবং ময়েশ্চারাইজার (এম)- প্রতিদিন এই পদ্ধতিতে মুখ পরিষ্কার করুন। প্রথমে মুখ ক্লিনজিং করে নিন। এরপর অ্যালোভেরা জেলের সাহায্যে মুখ ভালো করে ম্যাসাজ করে নিতে পারেন। তারপর টোনার এবং ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

এ ছাড়া দুই-তিনদিন পরপর ফেস স্ক্রাব করুন। স্ক্রাব করার সময় খুব আলতো হাতে এক্সফোলিয়েট করবেন। 

বেসনের ফেসপ্যাক

ত্বককে ভেতর থেকে উজ্জ্বল রাখতে ঘরোয়াভাবে বেসনের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। ২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ মধু এবং সামান্য পানি মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। সঙ্গে দিতে পারেন কাঁচা দুধ। এই পেস্টটি আপনার মুখ এবং ঘাড়ে আলতোভাবে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিন। বিয়ের আগে একদিন অন্তর এই ফেসপ্যাক লাগান।

ত্বককে ভেতর থেকে উজ্জ্বল রাখতে ঘরোয়াভাবে ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। ছবি: এআই জেনারেটেড

যত্নটা চুলেরও

শীতে চুল অনেক বেশি শুষ্ক হয়ে পড়ে, খুশকিও দেখা দেয়। বিশেষ দিনে নিজেকে পছন্দের হেয়ারস্টাইলে দেখতে এখনই হেয়ার ফল, ড্যামেজড হেয়ার, হেয়ার ড্যানড্রাফ, কেরাটিন ইত্যাদি হেয়ার ট্রিটমেন্ট করিয়ে রাখুন। নতুন কোনো হেয়ারস্টাইল করতে চাইলে সেটির জন্য উপযুক্ত সময়ও কিন্তু এখনই; এতে করে তা আপনার চেহারার সঙ্গে মানিয়ে যাওয়ার যথেষ্ট সময় পাবে।

পাশাপাশি নিয়মিত চুলে তেল দিতে পারেন।  শ্যাম্পুর পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন।  

নজর দিন হাত-পায়ে

বিয়ের আগে বিশেষভাবে হাত-পায়ের দিকে নজর দিতে হবে। ভঙ্গুর নখ, খসখসে ত্বক, ফাটা পায়ের গোড়ালি নিশ্চয়ই কারও কাম্য নয়। প্রতিদিন গোসলের সময় হাত-পা ভালোভাবে পরিষ্কার করুন এবং ময়েশ্চারাইজিং লোশন লাগান। রাতে শোবার আগেও পা পরিষ্কার করে ময়েশ্চারাইজার, গ্লিসারিন বা ফুট ক্রিম ম্যাসাজ করুন। প্রয়োজনে মোজা পরে ঘুমান।

নো এক্সপেরিমেন্ট

বিয়ের একদম আগ দিয়ে ত্বকের ওপর নতুন কোনো পণ্য ব্যবহার করতে যাবেন না। এখন অনলাইন সয়লাব নানান ‘হাইপড ও ভাইরাল’ প্রডাক্টে। আরেকজনের ত্বকে যা উপযোগী তা আপনার ত্বকের জন্য মানানসই নাও হতে পারে। এই পনের দিনে ত্বকে নতুন কোনো পণ্য বা ত্বকচর্চার পদ্ধতি প্রয়োগ করবেন না।  

বিয়ের একদম আগ দিয়ে ত্বকের ওপর নতুন কোনো পণ্য ব্যবহার করতে যাবেন না। ছবি: এআই জেনারেটেড

ফিটনেস প্ল্যান

সবচেয়ে বড় কথা হলো, বিয়ের আগে শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা। বিয়ের আগে অনেকেই ওজন কমাতে ক্র্যাশ ডায়েট শুরু করেন। এটা একদমই করবেন না। প্রয়োজনে একজন পুষ্টিবিদের পরামর্শ নিন এবং বাইরে খাওয়া কমিয়ে দিন। সুন্দর চুল ও ত্বকের জন্য ভিটামিন, আয়রন ও ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে নিয়মিত। যদি সাপ্লিমেন্ট নিতে হয়, তাহলে আগেই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন। 

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর