সকালের যে অভ্যাসে ত্বক সুন্দর

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৯:২০ এএম

যান্ত্রিক এ জীবনে ত্বকের যত্ন নেয়ার আলাদা সময় কই! অথচ ত্বক ভালো ও স্বাস্থ্যোজ্জ্বল রাখতে খুব বেশি পরিশ্রম করার দরকার নেই। এমনকি এর জন্য খুব বেশি অর্থ ব্যয় করতে হবে, তাও নয়। খুব সাধারণ কিছু নিয়ম মেনে চললেই ত্বক থেকে জেল্লা ঝরে পড়বে; আর এর শুরুটা হতে হবে একদম সকাল থেকে। রাতে ত্বকের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে আনতে এবং ত্বককে সারাদিন বাইরের প্রতিকূলতা থেকে সুরক্ষিত রাখতে সকালে ত্বকের যত্ন আবশ্যক।  

১। লেবু, পানি, মধুতে দিনের শুরু

ঘুম থেকে উঠেই এক গ্লাস ঈষদুষ্ণ পানি পান করুন। সাথে দিন অর্ধেকটা লেবু আর সামান্য পরিমাণে মধু। এই পানি দেহের টক্সিন বা সমস্ত বিষাক্ত পদার্থ দূর করবে, দেহের আর্দ্রতা বজায় রাখবে এবং ত্বককে একদম গভীর থেকে পরিষ্কার করবে। বেড টি অথবা নাশতার আগে কফি খাওয়ার অভ্যাসটা আপাতত বাদ দিন। 

২। শরীরচর্চা

দুপুর,বিকেল বা রাতে ব্যায়াম করলে, মাঝে মধ্যেই ছেদ পড়ার আশঙ্কা থাকে। শরীরচর্চা করার সবচেয়ে ভালো সময় তাই সকালবেলা। ব্যায়ামের ফলে শরীরে ঘাম হয়। ঘামের মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ নিঃসৃত হয় এবং রক্ত সঞ্চালন বাড়ে। ফলে ত্বক থাকে ভেতর থেকে সুন্দর। ভারি ব্যায়াম করতে না চাইলে কার্ডিও করতে পারেন, সাইক্লিং করতে পারেন। এমনকি সকালের তাজা বাতাসে বিশ মিনিটের মতো হাঁটলেও চমৎকার উপকার পাবেন।

৩। ত্বক পরিষ্কার করা

রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখে হয়তো অয়েল বেসড প্রোডাক্ট ব্যবহার করেছিলেন। তাই ঘুম থেকে উঠে মুখের বাড়তি তেল, ঘাম পরিষ্কার করে নিতে হবে। না হলে আপনার ত্বকে চিটচিটে ভাব থেকে যাবে। সকালে তাই প্রথমেই ভালো একটা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। প্রতিদিন ত্বক এক্সফোলিয়েট করা উচিত নয়; সপ্তাহে এক বা দুইদিন প্রাকৃতিক কোনো স্ক্রাব ব্যবহার করতে পারেন, যেমন-চালের গুঁড়া, কফি ইত্যাদি। ত্বক পরিষ্কার করে এবার সারা দিনের জন্য একটি টোনার এবং জেল বেসড ময়েশ্চারাইজার ব্যবহার করে নিন। টোনার ত্বককে টানটান ও ত্বকের পিএইচ ভারসাম্য ধরে রাখতে সাহায্য করবে আর ময়েশ্চারাইজার ত্বককে পানিশূন্য হতে দেবে না।   

৪। পুষ্টিকর নাশতা

যতো তাড়াহুড়াই থাকুক, নাশতা না খেয়ে সকালে ঘর থেকে বের হবেন না। ফল, জ্যুস আর বাদাম হোক আপনার দিনের প্রথম খাবার। ওটস, দুধ আর বিভিন্ন ফল মিশিয়ে স্মুদির মতো বানিয়ে নিতে পারেন। সারাদিন ত্বকে পানির ভারসাম্য বজায় রাখতে গ্রিন টি, ডাবের পানি, চিয়া সিডযুক্ত ডিটক্স ওয়াটার রাখতে পারেন প্রতিদিনের নাশতার তালিকায়। একদম শুরুতেই চা বা কফি খাবেন না, এতে ত্বক শুষ্ক ও নির্জীব হয়ে পড়তে পারে।

৫। সানস্ক্রিন

শীত-গ্রীষ্ম-বর্ষা, যে ঋতুই হোক ত্বককে সূর্যের ক্ষতিকর অতিবেগুণি রশ্মি থেকে বাঁচাতে হবে। নইলে ত্বক দ্রুত বুড়িয়ে যাবে, রোদে পোড়া দাগছোপ বসে যাবে এবং চামড়া কুঁচকে যাবে। আমাদের আবহাওয়ায় অন্তত এসপিএফ-৩০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে হবে।  

তথ্যসূত্র- বি বিউটিফুল

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর