মামলা ‘বাণিজ্য’: বাদীও জানেন না অনেক আসামির নাম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১০:৪৩ এএম

জুলাই অভ্যুত্থানের পর হত্যা মামলায় পূর্ব শত্রুতার জেরে আসামি করা হয়েছে অনেককে। বাদী চেনেন না, এমন ব্যক্তিকেও নাম উল্লেখ করে আসামির তালিকায় রাখা হয়েছে। সিলেটে শতাধিক হত্যা মামলায় ভুয়া নাম দিয়ে মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে। আইনজীবীরা বলছেন, এতে তদন্তকারী কর্মকর্তারা যেমন বিপাকে পড়ছেন, তেমনি প্রকৃত অপরাধীরাও পার পেয়ে যাচ্ছেন।

ছাত্র-জনতার আন্দোলনে ১৯ জুলাই ঢাকার গুলশানে নিহত হন ওয়াসিম আহমেদ। হত্যার ঘটনায় গুলশান থানায় শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা করেন তার বাবা খনর মিয়া। আসামির তালিকায় আছেন জৈন্তাপুরের মাসুক উদ্দিনসহ তাঁর পরিবারের ১২ সদস্য। তবে কী কারণে এ মামলায় তাঁরা আসামি, কোনো ধারণা নেই পরিবারের। 

এদিকে, মামলার বাদী খনর মিয়া বলেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ছাড়া আর কাউকেই তিনি আসামি করেননি। আসামির সংখ্যা কীভাবে ৫০ জন হলো, জানেন না তিনি।

সিলেটের একটি হত্যাচেষ্টা মামলার আসামি কানাইঘাটের মাদ্রাসাশিক্ষক আব্দুল কাদির। তবে বাদীর সঙ্গে যোগাযোগের পর ভুল বোঝাবুঝি হয়েছে জানিয়ে মামলা থেকে তাঁর নাম বাদ দেওয়ার প্রতিশ্রুতি পেয়েছেন কাদির।

পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জেরে এসব মামলায় আসামি করার বেশ কয়েকটি অভিযোগ মিলেছে। সব তথ্য যাচাই বাছাই করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার কাজ চলছে। সিলেটের পুলিশ কমিশনার মো. রেজাউল করিম বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এ ধরনের মামলায় নাম ঢুকিয়ে দিচ্ছে। এ ধরনের ঘটনা আমাদের নজরেও আসছে। সে কারণেই তো নজরদারি বাড়ানো হচ্ছে।’ 

তদন্তের মাধ্যমে নিরপরাধ মানুষদের চার্জশিট থেকে বাদ দেওয়া ও মামলা বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি আইনজীবীদের। সিলেট জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এমাদউল্লাহ শাহীন বলেন, ‘কোনো অভিযোগ করা হলে, সেটি কতটুকু প্রাথমিক সত্যতা ধারণ করে বা বহন করে? যদি দেখা যায়, প্রাথমিকভাবেই সত্যতা নেই, তাহলে তদন্তের সময়ই তাদের নাম আউট হয়ে যাবে।’

জুলাই অভ্যুত্থানের পর হত্যাসহ বিভিন্ন অভিযোগে সিলেট বিভাগে ১৮০টি মামলা হয়েছে। এর মধ্যে সিলেট মেট্রোপলিটন এলাকায় মামলার সংখ্যা ৮০টির বেশি।

গাজীপুরের কালীগঞ্জে রাতের টহল চলাকালে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের উপপরিদর্শক ও বিএনপির এক স্থানীয় নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। 
নিজের ভাড়া দেওয়া বাড়িতে মাদকসহ ৮৪ জন আটকের পর, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দ্রুত কার্যকর করার কথা...
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমাসদৃশ বস্তু  ও দুই লিটার পেট্রোল উদ্ধার করেছে পুলিশ। 
কক্সবাজারের ইনানী এলাকায় আগুনে টুপটুপ রিসোর্টের ১০ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে হোটেল মালিক তানভীর আহমেদকে আসামি করে উখিয়া থানায় মামলা করে পুলিশ।
কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিসেন্স’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় হোটেলটির পার্কিং এলাকা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সন্ধ্যায় তিনি জাতীয় স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই প্রতিযোগিতার...
বিশ্ববাজারে আজও বেড়েছে জ্বালানি তেলের দাম। অয়েল প্রাইজ ডট কমের সবশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৪ ডলার ৭০ সেন্ট ছাড়িয়েছে।
বিশ্বজুড়ে ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৬৫ ট্রিলিয়ন ডলারে। একইসঙ্গে বাড়ছে সুদের বোঝা। শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। তলিকায় বাংলাদেশের অবস্থান ৪৫তম। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের এক...
লোডিং...

এলাকার খবর