হামের উপসর্গে আরও ৭ মৃত্যু 

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পিএম

হামের উপসর্গে নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার এই হিসাব জানানো হয়।

সাতজনের মৃত্যুর মধ্যদিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ২১৮ জনে। এছাড়া একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৩৫ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ১১০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ২৫ জনের।

এ নিয়ে সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ২৭৩ জন। আর উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনের শরীরে।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন। আর হাসপাতাল ছেড়ে গেছে ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সবশেষ ২৪ ঘণ্টার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
হামের উপসর্গে বৃহস্পতিবার আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ২০৭ জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮ ঘণ্টায় সারা দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৬৪ জনে। আর একদিনে হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৩৭৩ রোগী।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১৩ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে আর ৯৯৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত সংবাদ...
বর্তমান সরকার গণবিরোধী ও গণতন্ত্রবিরোধী কার্যক্রম করে জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, দায়িত্ব পালনে...
ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা...
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দুটি ইউনিয়ন গঠনের উদ্যোগের প্রস্তাবনাকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মানববন্ধনের আয়োজন করায় গালুয়া বাজার ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি...
সৌদি আরবে একাধিক হুতি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলার মধ্যে হামলাও রয়েছে, যাতে দুই বাংলাদেশি হতাহত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ কথা জানানো হয়।
লোডিং...

এলাকার খবর