বেতন বাকি রেখে আলোচনায় আসা রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা সবাই হোটেলে কেন?

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৬:১৩ পিএম

দিনের শুরু থেকে যে গুঞ্জনটা ছড়িয়ে পড়েছিল, দিনের শেষভাগে এনামুল হক বিজয়ের ফেসবুক পোস্টের পর মনে হয়েছিল, সমস্যা বোধহয় সমাধান হয়েছে! কিন্ত কীসের সমাধান? বিপিএল ইতিহাসে আগে কখনো যা দেখা যায়নি, সেটাই এবার দেখা গেছে দুর্বার রাজশাহীর কল্যাণে। একাদশে কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই আজ রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নামছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিদেশিদের ম্যাচ ‘বয়কটের’ পেছনে রাজশাহীর পারিশ্রমিক ইস্যুটাই ঘুরে ফিরে আলোচনায় আসছে। এর আগে প্রতিশ্রুত পরিশ্রমিক না পেয়ে চট্টগ্রামে অনুশীলন বর্জনের ঘোষণা দিয়েছিলেন দলটির ক্রিকেটাররা। এরপর ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ২৫% পেমেন্ট দেওয়ার দাবি করা হয়েছিল। কিন্তু সে পারিশ্রমির একা অংশ চেকের মাধ্যমে দেওয়ার পর চেক বাউন্স হলে ক্রিকেটারদের ক্ষোভ আরও বাড়ে।

সর্বশেষ আজ ম্যাচের দিন সকালে হোটেল বদলের ঘটনায় সে ক্ষোভ আরও বেড়ে যায়। দলের পক্ষ থেকে বাকি পারিশ্রমিকের সুরাহা না হওয়ায় বিদেশিরা রাজশাহীর বাকি ম্যাচগুলো না খেলার হুমকি দেয় বলে সকাল থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে। আজ বিকেলে যখন এনামুল হক বিজয় ফেসবুকে খাম হাতে খেলোয়াড়দের ছবি পোস্ট করলেন, মনে হয়েছিল, সব বোধহয় ঠিকঠাক হয়েছে। 

কিন্তু শেষ পর্যন্ত হোটেল থেকে কোনো বিদেশি মাঠে আসেনি। কোনো বিদেশি ছাড়াই আজ মাঠে নামছে রাজশাহী।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্নীতি, জুয়া ও তদন্তে অসহযোগিতার অভিযোগে ক্রিকেটার অমিত মজুমদারসহ চারজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে সামিনুর রহমানের বিরুদ্ধে বহিষ্কারাদেশ...
প্রথমবার হবে মেয়েদের বিপিএল 
মেয়েদের প্রথম বিপিএলের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি বছরের ১০ জুলাই থেকে মাঠে গড়াবে মেয়েদের বিপিএলের উদ্বোধনী আসর। তিন দল নিয়ে ২১ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। ঢাকাসহ তিনটি...
বোর্ডের পক্ষ থেকে শুরু থেকেই জানানো হচ্ছিল, মেয়েদের বিপিএলে বিদেশিদের জন্যও সুযোগ রাখা হবে। বিষয়টি আবারও স্পষ্ট করেছেন বিসিবির নারী বিভাগের প্রধান ও মেয়েদের বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান...
কদিন আগেই মেয়েদের বিপিএল আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিসিবি। দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক নারী টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ৩ থেকে ১৫ এপ্রিল। তিন দল নিয়ে হতে যাওয়া উদ্বোধনী...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর