লম্বা সময় না খেয়ে মস্তিষ্কের যে ক্ষতি করছেন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৫:৪১ পিএম

খেতে ইচ্ছা করে না, মুখে কিছু দিতে ভালো লাগে না, খাবারে অরুচি লাগছে- আশেপাশের অনেককেই আমরা এভাবে বলতে শুনি। কেউ কেউ আবার ওজন কমানোর জন্য ইচ্ছা করেই কোনো একবেলার খাবার ছেড়ে দেন।

আবার ঘুম থেকে দেরিতে ওঠার জন্য তাড়াহুড়ায় সময়ের অভাবে বহু মানুষ সকালের নাশতাটা না খেয়ে বেরিয়ে পড়েন। ফলে লম্বা একটা সময় তাঁদের না খেয়ে থাকা পড়ে। কিন্তু তাঁরা বোঝেন না, এতে শারীরিক বিভিন্ন সমস্যার পাশাপাশি মস্তিষ্কের কার্যকারিতারও ক্ষতি হয়ে থাকে।

আমাদের মস্তিষ্ক শক্তির প্রাথমিক উৎস হিসেবে গ্লুকোজের উপর নির্ভরশীল। আমরা যখন কোনো একবেলার খাবার বাদ দেই বা দীর্ঘ সময় না খেয়ে থাকি, রক্তে তখন শর্করার মাত্রা কমে যায়। আর রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া মানে গ্লুকোজেরও ঘাটতি। এতে মস্তিষ্ক ঠিকভাবে চালিত হতে পারে না। মনোযোগে ঘাটতি দেখা দেয়, ভুলে যাওয়ার প্রবণতা বাড়ে, মুড সুইং বা মেজাজের দ্রুত পরিবর্তন ঘটে।

এই গ্লুকোজের ঘাটতি লম্বা সময়জুড়ে থাকলে কর্টিসলের মতো স্ট্রেস হরমোন নিঃসরণের প্রবণতা বাড়ে। ব্যক্তির মধ্যে মানসিক চাপ, বিরক্তি, উদ্বেগ দেখা দেয়। একেবারে তীব্র (এক্সট্রিম) পর্যায়ে মস্তিষ্ক জ্বালানির জন্য গ্লুকোজের পরিবর্তে কিটোনের ওপর নির্ভর করতে শুরু করে। এমন পরিবর্তনের ফলে ‘মেন্টাল ফগিনেস’ দেখা দিতে পারে।

এই উপসর্গে আক্রান্ত ব্যক্তির মানসিক দক্ষতা হ্রাস পায়, সে পরিষ্কারভাবে কোনোকিছু চিন্তা করতে পারে না; মেন্টাল ফগ মানুষের জ্ঞানের দক্ষতা হ্রাস করে স্নায়ুবিক ভারসাম্যকে ব্যাহত করতে পারে।

আরেকটি ব্যাপার লক্ষ্য করে দেখবেন, অনেকক্ষণ খালি পেটে থাকলে আমাদের মাথা ঘোরায় বা মাথা ঝিমঝিম করতে শুরু করে। এটি কেন হয়?

এর কারণ হলো হাইপোগ্লাইসেমিয়া বা লো ব্লাড সুগার। গ্লুকোজের ঘাটতি কর্টিসোল এবং অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোনের নিঃসরণ বাড়িয়ে তোলে। এর ফলে মস্তিষ্কের রক্তনালীগুলো বারবার সংকুচিত এবং প্রসারিত হতে থাকে, তাতেই মাথাব্যথা দেখা দেয়। ডিহাইড্রেশন বা শরীরে পানির ঘাটতিও এই অস্বস্তিকে বাড়িয়ে তুলতে পারে।

কিন্তু আজকাল অনেককেই আমরা ‘ইন্টারমিটেন্ট ফাস্টিং’ করতে দেখি। প্রশ্ন জাগে তারা তাহলে কীভাবে লম্বা সময়ের জন্য না খেয়ে থাকেন? আসলে মাথা ঘোরানো বা দুর্বল বোধ ব্যতীতই কে কতক্ষণ না খেয়ে থাকতে পারেন, সেটি ব্যক্তিভেদে আলাদা।

তবে বিশেষজ্ঞরা দিনে প্রতি ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এই সময়সীমা রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং শরীরকে প্রয়োজনীয় জ্বালানী সরবরাহ করে।

বিশেষজ্ঞদের মতে, ৬ ঘণ্টার বেশি না খেয়ে থাকলেই রক্তে শর্করার পরিমাণ কমে যেতে পারে; এতেই পরবর্তীতে শরীর দুর্বল হয়ে মাথাঘোরার সমস্যা দেখা দিতে পারে। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে ওজন কমাতে চাইলে সময়মতো খেতে হবে এবং প্রোটিন, জটিল কার্বোহাইড্রেট প্রভৃতির সুষম সমন্বয়ে স্বাস্থ্যকর খাবার খেতে হবে।

তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণ গেছে ১১১ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ২৫২ জন। 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
আগস্টে আবারও ভয়াবহ রুপে ফিরেছে ডেঙ্গু। এক মাসেই ভেঙে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বছরের সব রেকর্ড। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজারের বেশি, যার মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত সাড়ে...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর