চুলে তেল দেওয়ার উপায় জেনে নিন

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৫:০০ পিএম

চুলে তেল দেওয়া কেবল সৌন্দর্যচর্চার অংশ নয়। এটি চুলকে ভালো রাখে, চুলের পুষ্টি যোগায় ও চুলকে শক্তিশালী করে। কীভাবে তেল ব্যবহার করছেন, সেটি বেশি গুরুত্বপূর্ণ। সঠিক পরিমাণ, উপযুক্ত উপাদান এবং যথাযথ প্রয়োগ পদ্ধতি চুলের সুস্থতায় ভূমিকা রাখে। কোনো কারণ ছাড়াই চুলে অতিরিক্ত তেল ব্যবহার করলেই হবে না। জানতে হবে, তেলের সঠিক ব্যবহার এবং কার্যকারিতা।

চুলে কতটুকু তেল ব্যবহার করা উচিত?
সত্যি বলতে, তেলের পরিমাণ নির্ভর করে চুল ও স্ক্যাল্পের ধরন অনুযায়ী। সরু বা ঝরঝরে চুলের জন্য ১ চা-চামচ তেলই যথেষ্ট। অতিরিক্ত তেল আপনার চুলকে ভারী বা নষ্ট করে ফেলতে পারে। আবার ঘন বা শুষ্ক চুল হলে ২ টেবিল চামচ পর্যন্ত লাগানো যেতে পারে। চুলে অতিরিক্ত তেল ব্যবহার করলে এটি স্ক্যাল্পের লোমকূপ বন্ধ করে ময়লা আকৃষ্ট করতে পারে। তাই পরিমিত পরিমাণে তেল ব্যবহার করা উচিত।

তেল নির্বাচন করুন
প্রত্যেকের চুলের ধরন ও সমস্যা অনুযায়ী তেলও আদা হতে পারে। আপনার জন্য যে তেল ভালো, অন্যের জন্য সটি খারাপ হতেই পারে। শুষ্ক চুলের জন্য নারকেল তেল বা আরগান তেল ভালো। কারণ এগুলো আর্দ্রতা ধরে রাখে। আর যদি আপনার স্ক্যাল্প তেলতেলে হয়ে থাকে, তবে জোজোবা বা গ্রেপসিড তেল ব্যবহার করতে পারেন। আবার চুলের বৃদ্ধির জন্য মাখতে পারেন আমলা, রোজমেরি, বা পেঁয়াজ বীজের নির্যাসযুক্ত তেল। এগুলো প্রাকৃতিক এবং বেশ উপকারী। যদি আপনার স্ক্যাল্প সংবেদনশীল হয় তবে ক্যামোমাইল বা বাদাম তেল বেছে নিতে পারেন। তবে যেকোনো তেল ব্যবহারের আগে অবশ্যই একটি প্যাচ টেস্ট করে নিতে ভুলবেন না।

তেল দেওয়ার কৌশল
তেল দেওয়ারও রয়েছে সঠিক কৌশল। সেগুলো মানলে মিলতে পারে তেলের সঠিক কার্যকারিতা। তেল নেওয়ার আগে প্রথমে হালকা গরম করে নিন। এতে তেল সহজেই চুলের গোঁড়ায় প্রবেশ করতে পারে। মাথায় বিলি করে আগে চুল ভাগ করে নিন। তারপর আঙুল দিয়ে স্ক্যাল্পে তেল লাগান। আঙুল দিয়ে হালকা ভাবে গোলাকৃতি করে মালিশ করুন। এতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যা চুল বৃদ্ধিতে সাহায্য করে। তবে খুব বেশি ঘষবেন না, এতে চুল ভেঙে যেতে পারে। বাকি তেল চুলে লাগিয়ে দিন।

দিনে কতবার তেল দিবেন?
যদি আপনার চুল শুষ্ক বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তবে সপ্তাহে দুইবার তেল দিতে হবে। এতে আপনার চুলের আর্দ্রতা ফিরে পাবে। আর যদি ঝরঝরে বা সিল্কি চুল হয়, তবে সপ্তাহে একবার বা দুই সপ্তাহে একাবার তেল লাগালেই যথেষ্ট। ধুলা-বালিতে ক্ষতিগ্রস্থ্য হলে সপ্তাহে একবার তেল দিতে হবে।

তেল দেওয়ার পর কী করবেন?
ভালোভাবে তেল দেওয়ার পর আর কোনো কাজ নেই। ১-২ ঘণ্টা এভাবেই রেখে দিন। অতিরিক্ত পুষ্টির জন্য সারা রাতও রাখতে পারেন। তারপর শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। কারণ চুলে তেল থাকলে পরবর্তীতে ময়লা জমতে পারে। এছাড়াও লোমকূপ বন্ধও হয়ে যেতে পারে।

সঠিকভাবে তেল ব্যবহার করলে চুল থাকবে সুস্থ ও উজ্জ্বল।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর