আরেকবার নিজের ঢোল পিটিয়ে বললেন, আমার চেয়ে ভালো কাউকে দেখিনি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৫ এএম

আজ রাতে ঘড়ির কাটায় ১২টা বাজলেই ৪০তম বছরে পা দেবেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর আগে নিজের ৩৯তম বছরের শেষ ম্যাচে জোড়া গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার। রোনালদোর জোড়া গোলের সঙ্গে আলি আল হাসান ও মোহামেদ আল ফাতিলের একটি করে গোলে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গতকাল সোমবার রাতে আল ওয়াসিকে ৪-০ উড়িয়ে দিয়েছে আল নাসর।

ক্যারিয়ারে ১০০০ গোলের লক্ষ্যকে পাখির চোখ করা রোনালদো গতকাল ৯২৩তম গোলের দেখা পেলেন। এর মধ্যে ডান পায়ে গোল করেছেন ৫৯০টি, বাঁ পায়ে ১৭৮টি, হেডে ১৫৩টি ও শরীরের অন্য অংশ দিয়ে করেছেন বাকি দুটি গোল। দু-পায়ের যেমন খেলতে পারেন, তেমনি হেডেও যে রোনালদোর জুড়ি মেলা ভার, সেটা কথা বলছে পর্তুগিজ মহাতারকার পরিসংখ্যানই।

অবশ্য সুযোগ পেলেই রোনালদো নিজেও সেটা মনে করিয়ে দেন। এর আগে অনেকবারই নিজেকে সর্বকালের সেরা হিসেবে মন্তব্য করেছেন। এবারও তেমনটাই বললেন, তবে একটু অন্যভাবে। এবার জনপ্রিয় স্প্যানিশ প্রোগ্রাম লা সেক্সতার সঙ্গে আলাপকালে নিজেকে এ যাবৎকালের পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়েছেন রোনালদো। 

নিজেকে সর্বকালের সেরা ভাবেন কি না - তাঁর বন্ধু বলে পরিচিত সাংবাদিক এদু আগিরের এমন প্রশ্নের জবাবে রোনালদো বলেছেন, ‘আমি তেমনটাই মনে করি। সত্যি বলতে, আমি আমার চেয়ে ভালো কাউকে দেখিনি।’

রোনালদো যোগ করেন, ‘আমি বিশ্বাস করি, এ যাবৎকালে আমিই সবচেয়ে সম্পূর্ণ খেলোয়াড়। আমি ফুটবলে যা কিছু করা সম্ভব, সব করতে পারি। আমি ভালো হেড করি, কার্যকরী ফ্রি-কিক নিতে পারি, বাঁ পায়ে ভালো শট নিতে পারি, দ্রুত দৌড়াই ও আমি শক্তিশালী।’

এর পর পেলে-মারাদোনা ও লিওনেল মেসির প্রসঙ্গ টেনে রোনালদো উল্লেখ করেন, ‘মানুষের পছন্দ ভিন্ন হতে পারে। কেউ পেলে, মারাদোনা কিংবা মেসিকে হয়তো এগিয়ে রাখবেন। সেটা আমি সম্মান করি। কিন্তু ক্রিস্টিয়ানো সম্পূর্ণ নয় বলাটা মিথ্যা। আমিই সবচেয়ে পরিপূর্ণ।’

নিজেকে পরিপূর্ণ ফুটবলার বলার ব্যাখ্যাও দিয়েছেন রোনালদো, ‘পরিসংখ্যানই আমার হয়ে কথা বলে। ইতিহাসে আর এমন কোন ফুটবলার আছে যে হেড, বাঁ পা, পেনাল্টি কিংবা ফ্রি-কিক মিলিয়ে সবচেয়ে বেশি গোল করেছে? হয়তো বিবেচনা করার জন্য বিভিন্ন ধরনের মাপকাঠি আছে। আমি (ডান পায়ের) শীর্ষ ১০ ফুটবলারের মধ্যে আছি, যারা বাঁ পা ও হেড- দুই জায়গাতেই সবচেয়ে বেশি গোল করেছে।’

গতকাল বৃহস্পতিবার রাতে ২৬ সদস্যের আর্জেন্টিনার বিশ্বকাপ চূড়ান্ত দল ঘোষণা করেছেন তিনি। এতে নতুন আলোচনা শুরু হয়েছে, কেমন হলো আর্জেন্টিনার বিশ্বকাপ দল, এই স্কোয়াড নিয়ে কি শিরোপা শিরোপা ধরে রাখতে পারবে...
এর আগে মেসি বিশ্বকাপ খেলা নিয়ে সরাসরি কিছু না বললেও এটা অনুমিতই ছিল, আর্জেন্টাইন মহাতারকাকে নিয়েই বিশ্বকাপ ধরে রাখার মিশনে নামবে আলবিসেলেস্তেরা। কিন্তু সম্প্রতি ইন্টার মায়ামির জার্সিতে মেসির চোট...
মূলত মেসির ভারত সফর উপলক্ষ্যে মেসির সম্মানার্থে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছিল। ওই ভাস্কর্যে মেসিকে বিশ্বকাপ শিরোপা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিন্তু সম্প্রতি প্রবল বাতাসে ৭০ ফুট উঁচু ভাস্কর্যটি...
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের দল ঘোষণায় এমন বিলম্ব নিয়ে আলোচনা কম হচ্ছে না। তবে সেসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না আর্জেন্টিনা কোচ। বরং স্কালোনির মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে মেসি-এমি মার্তিনেসসহ অন্তত ৬...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর