মেসিকে নিয়েই আর্জেন্টিনার চূড়ান্ত দল, চমকও রাখলেন স্কালোনি

আপডেট : ২৯ মে ২০২৬, ০৮:৪৭ এএম

অবশেষে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিকে নিয়েই ২৬ সদস্যের দল দিয়েছেন লিওনেল স্কালোনি। এটি হতে যাচ্ছে মেসির রেকর্ড ৬ষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণ।

এর আগে মেসি বিশ্বকাপ খেলা নিয়ে সরাসরি কিছু না বললেও এটা অনুমিতই ছিল, আর্জেন্টাইন মহাতারকাকে নিয়েই বিশ্বকাপ ধরে রাখার মিশনে নামবে আলবিসেলেস্তেরা। কিন্তু সম্প্রতি ইন্টার মায়ামির জার্সিতে মেসির চোট শঙ্কা দেখা দিলে কিছুটা সংশয় জেগেছিল। তবে সব সংশয় দূরে সরিয়ে গতকাল স্কালোনি ঘোষণা দেন, মেসি থাকছেন এবারের বিশ্বকাপে।

আর বিশ্বকাপ ধরে রাখার মিশনে সর্বশেষ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের ১৭ সদস্যকে এবারও স্কোয়াডে রেখেছেন স্কালোনি।

আর্জেন্টিনার ২৬ সদস্যের বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়াদের মধ্যে অন্যতম হলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মার্কোস সেনেসি ও এমিলিয়ানো বুয়েন্দিয়া।

 

আর্জেন্টিনার বিশ্বকাপ দল:

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেস, হেরোনিমো রুইয়ি, হুয়ান মুসো।

ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস ওতামেন্দি, লেওনার্দো বালেরদি, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো, ফাকুন্দো মেদিনা।

মিডফিল্ডার: জিওভানি লো সেললো, লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, এক্সেকুইয়েল পালাসিওস, এনসো ফের্নান্দেস, আলেক্সিস মাকআলিস্তার, ভালেন্তিন বার্কো।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, নিকোলাস গনসালেস, জিউলিয়ানো সিমেওনে, লাওতারো মার্তিনেস, হোস মানুয়েল লোপেস, হুলিয়ান আলভারেস, তিয়াগো আলমাদা, নিকো পাস।

এর আগে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত সাউথ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন বেনকেনস্টেইন। এ ছাড়া ইংল্যান্ডের বেশ কয়েকটি পরিচিত কাউন্টি দল— হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের কোচ হিসেবেও...
ওই প্রতিবেদন অনুসারে, জানুয়ারিতে প্রাক-মৌসুম প্রস্তুতি হিসেবে বুয়েনস আইরেস সফরে যেতে পারে মায়ামি। ওই সফরে রিভার প্লেতের বিপক্ষে একটা প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা আছে ফ্লোরিডার ক্লাবটির।
‎ডিআরইউ ‘ল্যাবএইড-ওয়ালটন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’-এ রোমাঞ্চকর ম্যাচে দ্য ডেইলি স্টারকে হারিয়ে প্রথম জয় পেয়েছে ইনডিপেনডেন্ট টেলিভিশন।
প্রায় চার বছর পর টেস্ট দলে ডাক পেয়েছেন নাঈম শেখ। লাল বলের ক্রিকেটে প্রথমবার ডাকা হয়েছে মাহফিজুল ইসলাম রবিনকে। তবে জায়গা হারিয়েছেন নাঈম হাসান। চোটের কারণে খেলা হবে না সাদমান ইসলামের। এছাড়া সাউথ...
জলবায়ু পরিবর্তন রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একদিকে যেমন বৈপ্লবিক ভূমিকা রাখছে, অন্যদিকে এই প্রযুক্তির পেছনে অতিরিক্ত বিদ্যুৎ ও পানির ব্যবহার আর কার্বন নিঃসরণ পরিবেশের জন্য নতুন হুমকি তৈরি...
কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটেও রাজধানী ঢাকায় আজ পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া অভিযানে ২৪ ঘণ্টায় ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে। 
বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে তিনি এক ব্রিফিংয়ে এ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর