সিরাজদিখান থানা ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে হামলা-ভাঙচুর

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২০ পিএম

মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় সহকারী পুলিশ সুপারের কার্যালয়েও ভাঙচুর করা হয়। এ ছাড়া পুলিশের গাড়িসহ ৪টি গাড়ি ভাঙচুর করেছে নিখোঁজের স্বজন ও এলাকাবাসী। 

রোমান শেখ (১৬) নামের এক নিখোঁজ যুবকের সন্ধানের দাবিতে মানববন্ধনের পর আজ বুধবার সকালে এই ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজ যুবক রোমানের সন্ধানের দাবিতে সিরাজদিখান থানা সংলগ্ন বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করে নিখোঁজের স্বজন ও এলাকাবাসী। পরে মানববন্ধন শেষে থানায় হামলা করে থানার বিভিন্ন কক্ষের সরঞ্জাম ও সহকারী পুলিশ সুপারের জানালার থাই গ্লাস ভাঙচুর করে। এছাড়া থানার মাঠে থাকা পুলিশের গাড়িসহ ৪টি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা। 

পুলিশের গাড়িসহ ৪টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনপরে মুন্সিগঞ্জ সহকারী পুলিশ সুপার (সিরাদিখান সার্কেল) ইমরান খান বিক্ষুব্ধদের নিবৃত্ত করার চেষ্টা করলে ৩ দিনের আল্টিমেটাম দিয়ে বিক্ষুব্ধরা থানা প্রাঙ্গণ থেকে চলে যায়। 

জানা যায়, স্থানীয় মিরাজ শেখের ছেলে রোমান স্কুলে পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালিয়ে পরিবারের খরচে সহযোগিতা করত। গত ২১ জানুয়ারি রোমান নবম শ্রেণিতে ভর্তি হয়ে বেলা ১টার দিকে বাড়ি ফেরে। পরে বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয় এবং এরপর থেকে সে নিখোঁজ। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও রোমান এবং তার অটোরিকশাটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন নিখোঁজের বাবা মিরাজ শেখ।

থানায় হামলা চালিয়ে চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনমুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. ফিরেজ কবির বলেন, ‘গত ২৬ জানুয়ারির রোমান শেখের নিখোঁজের ঘটনায় একটি মামলা রুজু হয়। এ ঘটনায় তদন্ত করতে গিয়ে আমরা তিনজনকে গ্রেপ্তার করি এবং রোমানের ব্যবহৃত ইজিবাইকটি উদ্ধার করি। বাকি তথ্যের জন্য এবং ভুক্তভোগীকে উদ্ধারের জন্য আমরা আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আর রিমান্ডের আবেদন করি। সেই রিমান্ড হেয়ারিং এখন পেইন্ডিং রয়েছে। এরই মধ্যে নিখোঁজ রোমানের সহপাঠীসহ অন্যান্যরা কিছু ভুল তথ্যের ভিত্তিতে থানার সামনে মানববন্ধন করতে এসে, হয়তো কারও উসকানিতে থানায় এসে হামলা করে এবং ভাঙচুর করে।’

রাজধানীর মিরপুরে একটি বাসায় নূরজাহান বেগম নামের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্মসচিব আনিসুর রহমানকে পদ থেকে সরানো হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দায় স্বীকার করেছেন আসামি সোহেল রানা। তবে নিজেকে নির্দোষ দাবি করে অব্যাহতি চান তার স্ত্রী স্বপ্না আক্তার। আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা...
বরগুনার আমতলীতে নির্মাণাধীন একটি ভবনের বন্ধ সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের দাবি, ট্যাংকের ভেতরে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।
নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাসের সঙ্গে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। নিহত জাহানারা ঢাকার...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর