৫০২ দিন পর নেইমারের মনে হলো, যাই একটা গোল করি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৯ পিএম

যাক… অবশেষে গোলের দেখা পেলেন নেইমার! বাক্যের শেষে বিস্ময়সূচক দেওয়ার কারণ, এ খবরটাও অনেকটা বিস্ময়ের মতোই। কিন্তু কেন?

ব্রাজিলিয়ান সুপারস্টার শেষ কবে জাল খুঁজে পেয়েছিলেন, সেটা হয়তো তিনি নিজেও ভুলে গেছেন। সে তারিখটা বের করতে শুধু ক্যালেন্ডারের পাতা বদলিয়ে পেছনে যেতে হবে, এমন নয়। বরং বদলাতে হবে ক্যালেন্ডারই! নির্দিষ্ট করে বললে, ২০২৩ সালের ৩ অক্টোবর এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আল হিলালের জার্সিতে শেষবার গোল করেছিলেন নেইমার।

সেই গোলের ঠিক ৫০২ দিন পর, আজ শৈশবের ক্লাব সান্তোসের জার্সিতে গোলের দেখা পেয়েছেন ৩৩ বছর বয়সী এ ফরোয়ার্ড। নেইমারের পেনাল্টি গোল আর থাসিয়ানো ও গিয়ের্মের গোলে সাও পাওলোর পেশাদার লিগ ক্যাম্পেনাতো পাওলিস্তাতে আগুয়া সান্তার বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় পেয়েছে সান্তোস। একটি গোল করার পাশাপাশি গিয়ের্মের গোলে অ্যাসিস্টও করেছেন নেইমার।

নেইমারের এ গোলখরার পেছনে সবচেয়ে বড় দায়টা অবশ্য চোটের। ২০২৩ এর অক্টোবরের শুরুতে সৌদি ক্লাবটির হয়ে ওই গোলের পর একই মাসের ১৮ তারিখ জাতীয় দলের জার্সিতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েন নেইমার। সে চোটের পর দীর্ঘ এক বছরের বেশি সময় তাঁকে মাঠের বাইরে থাকতে হয়।

৩৬৯ দিন মাঠের বাইরে থাকার পর গত অক্টোবরে প্রত্যাবর্তন হয় নেইমারের। কিন্তু ব্রাজিলিয়ান তারকার প্রত্যাবর্তনটা সুখকর ছিল না। দুই ম্যাচে মোটে ৪২ মিনিট খেলে আবারও চোটে পড়েন তিনি। চোটজর্জর নেইমারের এ হাল দেখে মৌসুমের বাকি অর্ধেকের জন্য আর নিবন্ধনই করায়নি সৌদি ক্লাবটি। পাশাপাশি নেইমারকে ছেড়ে দেওয়ার পথও খুঁজতে থাকে।

ক্লাবের হাব-ভাব বুঝে পুরোনো ক্লাব সান্তোসে নাম লেখান নেইমার। কিন্তু সেখানে গিয়ে প্রথম তিন ম্যাচ থাকেন নিজের ছায়া হয়ে। অবশেষে গতকাল চতুর্থ ম্যাচে এসে কাঙ্ক্ষিত গোলের দেখা পান তিনি।

ম্যাচের ১২তম মিনিটে বল নিয়ে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে ড্রিবল করে সতীর্থের সঙ্গে ওয়ান টু ওয়ান করে বক্সে ঢোকেন নেইমার। সেখানে আবার ড্রিবল করে এগোতে গেলে ফাউলের শিকার হন তিনি। পেনাল্টি পায় সান্তোস। নিজের আদায় করা পেনাল্টি থেকে স্বভাবসুলভ মাথা ঠান্ডা রেখে গোলকিপারকে বিপরীত দিকে পাঠিয়ে বল জালে জড়ান তিনি। তাতে ৫০২ দিনের দীর্ঘ অপেক্ষারও অবসান হয়ে যায়।

নেইমারের গোলের পর সান্তোসের হয়ে ব্যবধান দ্বিগুণ (২-০) করেন থাসিয়ানো। আর প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ দিকে সান্তার হয়ে একটি গোল শোধ করেন নেতিনিও। দ্বিতীয়ার্ধেও সান্তোস বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। কিন্তু আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় সেগুলো গোল পর্যন্ত যাচ্ছিল না। ম্যাচের ৭০ মিনিটে ধারা ভাঙে সান্তোস। দলটির তৃতীয় গোলেও অবদান আছে নেইমারের।

সতীর্থের ক্রসে বক্সের ভেতর বল পেয়েছিলেন নেইমার। অনেকটা গায়ের সঙ্গে প্রতিপক্ষের একজন লেগে থাকায় শট নিতে পারেননি তিনি। ততক্ষণে নেইমারের পায়ে বলে লেগে কিছুটা দূরেও চলে গেছে। এমন সময় বুদ্ধি খাটিয়ে নিজের শরীরটাকে ঘুরিয়ে অনেকটা বসে পড়ার ভঙ্গিতে ফাঁকায় দাঁড়ানো গিয়ের্মেকে পাস দেন নেইমার। সেখান থেকে ফিনিশিং দিতে তেমন বেগ পেতে হয়নি ২৯ বছর বয়সী এ লেফট উইঙ্গারের।

জয় নিশ্চিত জেনে ম্যাচের ৮৫ মিনিটে নেইমারকে তুলে নেন কোচ। মাঠে যতক্ষণ ছিলেন, ৭ বার ড্রিবলের চেষ্টা করেছিলেন তিনি। এর মধ্যে সফল হয়েছেন ৩ বার। আর সফল পাস দিয়েছেন ৮৭ শতাংশ।

নেইমার অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তির পর আনচেলত্তি এখন জাতীয় দলকে নতুন করে সাজানোর দিকে মনোযোগ দিচ্ছেন। ব্রাজিল কোচ কোচ তাঁর লক্ষ্যের কথাও জানিয়েছেন। আনচেলত্তির লক্ষ্য একটাই, ২০৩০ বিশ্বকাপের আগেই এমন...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
অক্টোবরে ঢাকায় বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল। ম্যাচ আয়োজনে বিশাল বাজেটের জন্য সরকারের সহায়তা মিলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তবে বাফুফে স্পন্সর যোগাড় করতে...
আসিয়ান কাপের পাশাপাশি ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী বাংলাদেশ। সেজন্য ফিফার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য শাখাওয়াত হোসেন শাহীন। সূচি...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর