যেসব লক্ষণে বুঝবেন আপনি পারকিনসন্স রোগে আক্রান্ত

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৬ পিএম

আমাদের আশপাশে এমন অনেকেই আছেন, যারা পারকিনসন্স রোগে ভুগছেন। মস্তিস্কে এক ধরনের রাসায়নিক পদার্থের ঘাটতির কারণে এই রোগ দেখা দেয়। পারকিনসন্স রোগে ভুগলে একপর্যায়ে গিয়ে মানুষের কিছুটা স্মৃতিভ্রম হতে পারে। তবে স্মৃতিভ্রম অর্থাৎ ভুলে যাওয়া বা ডিমেনশিয়া সম্পূর্ণ আলাদা রোগ।

আমাদের মস্তিস্কে ‘ব্যাজাল গ্যাংলিয়া’ নামের একটি অংশ আছে। এটি মানুষের চলাফেরা এবং গতির সমন্বয় করে থাকে। এই ব্যাজাল গ্যাংলিয়ার ছোট একটা অংশ রয়েছে, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘সাবস্ট্যানশিয়া নাইগ্রা’ বলা হয়।

মস্তিষ্কের এই অংশের স্নায়ুকোষ বা নিউরোন শুকিয়ে যাওয়ার কারণে ডোপামিন নামক নিউরোট্রান্সমিটার (এক ধরনের রাসায়নিক পদার্থ) এর ঘাটতি দেখা দেয়। ফলে মানুষের চলাফেরা এবং গতি অস্বাভাবিক হয়ে যায়। এতে মানুষ পারকিনসন্স রোগে আক্রান্ত হয়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা এ.কে.এম. আরিফ উদ্দিন আহমেদ জানান, পারকিনসন্স রোগে আক্রান্ত ব্যক্তিরা সাধারণত ৬০ বছরের বেশি বয়স হয়। যেহেতু মানুষের সামগ্রিক আয়ু বাড়ছে, তাই ভবিষ্যতে পারকিনসন্স রোগে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়বে। এই রোগ বংশগতির সাথে সম্পর্কিত, তাই এ রোগে আক্রান্ত যে কারো থেকে অন্যদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পুরুষদের তুলনায় নারীদের আক্রান্তের সম্ভাবনা কম থাকে। কীটনাশক এবং হার্বিসাইডের এক্সপোজার এ রোগের ঝুঁকি বাড়ায়। এই রোগে আক্রান্তের পাঁচ শতাংশের ক্ষেত্রে জিনগত কারণ থাকতে পারে বলে ধারণা করা হয়। এছাড়া দশ শতাংশের মধ্যে পারকিনসনের লক্ষণ প্রবল থাকে। সেটিকে পারকিনসনিজম বলা হয়। স্ট্রোক, মস্তিস্কে সংক্রমণ, মস্তিস্কে আঘাত এবং উইলসন ডিজিজ-এ ধরনের রোগের ক্ষেত্রে পারকিনসনিজম হয়।

ডা এ.কে.এম. আরিফ উদ্দিন আহমেদের মতে, সাধারণত রোগের প্রাথমিক পর্যায়ে হাঁটার সময় শরীরের এক হাতে কাঁপুনি হয়, যা মস্তিষ্কের ঐচ্ছিক ও অনৈচ্ছিক মোটর ফাংশনের সঙ্গে সম্পর্কিত। যখন প্রাথমিক লক্ষণগুলি দেখা দেয়, পারকিনসন্স রোগে আক্রান্ত ব্যক্তিদের মস্তিষ্কের ডোপামিন-উৎপাদনকারী কোষগুলির ৬০ শতাংশ থেকে ৮০ শতাংশ বা তার বেশি নষ্ট হয়েছে বলে ধরে নেওয়া হয়। বেশিরভাগ গুরুত্বপূর্ণ মোটর ফাংশনের সঙ্গে সম্পর্কিত লক্ষণগুলির মধ্যে নিম্নলিখিতগুলি অন্তর্ভুক্ত রয়েছে:

১. হাত, বাহু, আঙুল, পা, চোয়াল বা মাথা কাঁপুনি হয়। বিশ্রামের সময়ও কাঁপুনি থাকে।

২. হাত পায়ের মাংসপেশি শক্ত হয়ে যায়, যে কারণে হাত পা দ্রুত নড়াচড়া করা যায় না। এর কারণে চলাফেরার গতি ধীর হয়ে যায়।

৩. হাতের কাঁপুনি ও আঙুল নড়াচড়া না করতে পারার কারণে হাত দিয়ে ঠিকভাবে লিখতে পারা যায় না।

৪. নিজের হাত দিয়ে খাবার খেতে অসুবিধা হয়।

৫. মুখের মাংসপেশির নড়াচড়ার ক্ষমতা কমে যায়। এতে কথা বলতে অসুবিধা হয়। কথা বলার সময় একটি কথা বলার পর কালক্ষেপণ বা দ্রুত গতিতে বলা হয়।

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণ গেছে ১১১ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ২৫২ জন। 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
আগস্টে আবারও ভয়াবহ রুপে ফিরেছে ডেঙ্গু। এক মাসেই ভেঙে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বছরের সব রেকর্ড। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজারের বেশি, যার মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত সাড়ে...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর