চলচ্চিত্রে ভাষা আন্দোলন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩০ পিএম

বাংলা চলচ্চিত্রে ১৯৫২’র ভাষা আন্দোলন উঠে এসেছে, তবে তা একেবারেই হাতেগোনা। বিস্তৃত পরিসরে এখনও এই ইতিহাসনির্ভর চলচ্চিত্র খুব একটা নির্মিত হয়নি।    

ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ফুটে উঠেছে যে সমস্ত চলচ্চিত্রে, আজ অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ইনডিপেনডেন্ট ডিজিটালে রইল সেই খোঁজ—

জীবন থেকে নেয়া
‘একটি দেশ/ একটি সংসার/ একটি চাবির গোছা/ একটি আন্দোলন/ একটি চলচ্চিত্র’—এই স্লোগানে নির্মাতা জহির রায়হান ১৯৭০ সালে নির্মাণ করেছিলেন চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। যেখানে তৎকালীন পশ্চিম পাকিস্তানি স্বৈরশাসকদের ড্রাকুলা চরিত্রসহ ইতিহাসের বিভিন্ন আন্দোলন-সংগ্রামকে ফুটিয়ে তোলা হয়েছে। জহির রায়হান এই চলচ্চিত্রে ‘একুশে ফেব্রুয়ারি’কে নিয়ে আবদুল গাফ্ফার চৌধুরীর লেখা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’ গানটি ব্যবহার করেছিলেন। শুটিংয়ের সময় ‘পাকিস্তানি শাসকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক চলচ্চিত্র’ নির্মাণের অভিযোগে জহির রায়হানকে ক্যান্টনমেন্টে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু পরে উপযুক্ত প্রমাণের অভাবে ছেড়ে দিতে বাধ্য হয় তৎকালীন শাসকগোষ্ঠী। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল, আনোয়ার হোসেন প্রমুখ। 

জীবন থেকে নেয়া চলচ্চিত্রের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

কলমীলতা
’৫২-এর ভাষা আন্দোলন যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের রক্তবীজ, এ বিষয়টি নিপুণভাবে ফুটে উঠেছে শহীদুল হক খান পরিচালিত চলচ্চিত্র ‘কলমীলতা’য়। ১৯৮১ সালে এটি মুক্তি পায়। এতে পারিবারিক গল্পের আবহে নির্মাতা একুশে ফেব্রুয়ারি থেকে শুরু করে ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত টেনে নিয়েছেন গল্প। চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে দেশের মাটি ও মানুষের জন্য, যারা শহীদ হয়েছেন তাঁদের স্মৃতির উদ্দেশে। এতে অভিনয় করেছেন কবরী, বুলবুল আহমেদ, সুচরিতা, ইলিয়াস কাঞ্চন, গোলাম মুস্তাফা, রোজী সামাদ, রওশন জামিল, টেলি সামাদ প্রমুখ।

বাঙলা
২০০৬ সালে নির্মাতা শহীদুল ইসলাম খোকন নির্মাণ করেন ‘বাঙলা’। এটি নির্মাণ করা হয় আহমদ ছফার ‘ওঙ্কার’ উপন্যাসকে অবলম্বন করে। চলচ্চিত্রে নির্মাতা বাকপ্রতিবন্ধী নারী চরিত্র শাবনূরের কণ্ঠে উচ্চারণ করান ‘বাংলা’ শব্দটি। আর এই শব্দটি উচ্চারণের প্রেরণাও শাবনূর খুঁজে পান বাড়ির পাশ দিয়ে যাওয়া একটি মিছিলের স্লোগান থেকে। সিনেমাটিতে অভিনয় করেছেন শাবনূর, হুমায়ুন ফরীদি, মাহফুজ আহমেদ প্রমুখ।

বাঙলা চলচ্চিত্রের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

ফাগুন হাওয়ায়
২০১৯ সালে পরিচালক তৌকীর আহমেদ নির্মাণ করেন ‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্রটি। এর নামকরণে ফুটে উঠেছে ১৯৫২ সালের ভাষা আন্দোলন চলাকালে বাংলা মাস ফাল্গুনের নামটি। আর চলচ্চিত্রটি নির্মিত হয়েছে টিটো রহমানের বাংলা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা ‘বউ কথা কও’ গল্প অবলম্বনে। ইতিহাসনির্ভর এ চলচ্চিত্রে মফস্বল শহরে ৫২’র ভাষা আন্দোলনকে চিত্রায়িত করা হয়েছে। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ। অন্যান্য ভূমিকায় রয়েছেন ফজলুর রহমান বাবু, আবুল হায়াত ও রওনক হাসানের মতো অভিনয়শিল্পীরা।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর